প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৯:৪১ এ.এম
এসএসসি ২০২৬: পূর্ণনিরক্ষণে খোকসায় প্রথম ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় শোমসপুর বালিকা বিদ্যালয়

এসএসসি ২০২৬: পূর্ণনিরক্ষণে খোকসায় প্রথম ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় শোমসপুর বালিকা বিদ্যালয়
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার ফলাফলে কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়। ৮৩ দশমিক ৯৫ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে, ৮৩ দশমিক ৪৪ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার পাল ও সহকারী প্রধান শিক্ষক মোতালেব হোসেন এ তথ্য জানান।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৮১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৮ জন। সে হিসাবে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯৫ শতাংশ।অন্যদিকে, শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৮৩ দশমিক ৪৪ শতাংশ। এ ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে।এ বিষয়ে খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। এটি পূর্ণনিরক্ষণে পরীক্ষার ফল হতে পারে। তবে যে প্রতিষ্ঠানই প্রথম হোক না কেন, আমি তাদের সাধুবাদ জানাই।উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফলকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, এ সাফল্য আগামী দিনে খোকসার শিক্ষার্থীদের আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করবে।
Copyright © 2026 দৈনিক সময়ের দিগন্ত. All rights reserved.