ঝিনাইদহে আ'ন্ত'র্জাতিক মা'দ'কবি'রো'ধী দিবস উ'প'ল'ক্ষে মা'ন'ব'ব'ন্ধ'ন
সালাম হোসেন, ঝিনাইদহ।
‘মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ এ শ্লোগানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জামায়াতে ইসলামীর যুব বিভাগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি শেখ আল আমিন, যুবনেতা মেহেদী হাসান রাজু, শহর যুব ক্রীড়া বিভাগের সবাপতি আসাদুজ্জামান আল মাহবুব, সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী নাজমুল হোসেনসহ অন্যান্যরা। সেসময় বক্তারা, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ উল্লেখ করে মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।