দৌলতপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) বিকেলে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাম আলিফা সে একই এলাকার দুলাল হোসেনের কন্যা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় আজ দুপুরে নিজ বাড়ির ছাদে খেলছিল শিশু আলিফা। এসময় এক পর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে যায়।
সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।