দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় রেহেনা পারভীন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা পারভীন উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর মধ্যপাড়ার খেজুর আলী মন্ডলের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে রেহেনা পারভীন তারাগুনিয়া বাজার থেকে শশীধরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় শালিমপুর মধ্যপাড়া এলাকায় সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে, রেহেনা পারভীন মাথায় গুরুতর আঘাত পান। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পেরন করেন।তবে হাসপাতালে নেওয়ার পথে রাতে তাঁর মৃত্যু হয়।
ঘটোনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান বলেন, সন্ধ্যায় মটোরসাইকেল ধাক্কায় গুরুত্বর আহত বৃদ্ধাকে হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়েছে। পলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে৷