বামন্দীর সানলাইট ইংলিশ ভার্সন স্কুলটি হবে সকলের স্বপ্নের স্কুল।
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীর সানলাইট ইংলিশ ভার্সন স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রাশিদুল ইসলাম সোহাগ।প্রধান অতিথি রাশিদুল ইসলাম সোহাগ বলেন, আমাদের এলাকার শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে চলে যাই।এটা আমাদের জন্য দুঃখজনক।কিভাবে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় সে ব্যাপারে আমাদের এগিয়ে যেতে হবে।মানসম্মত শিক্ষাই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।আশা করছি সানলাইট ইংলিশ ভার্সন স্কুলটি সকলের স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ হবে।এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে তাদের মেধা মূল্যায়ন করা হয়।সময়ের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে সেজন্য পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন জ্ঞান তাদের প্রদান করা হয়।আশা করছি এই বিদ্যালয়টি অভিভাবকদের যে চাওয়া সেটা পূরণ করবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন বলেন, আমাদের বিদ্যালয়টি দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হয়।শিক্ষার্থীদের মেধাবিকাশে সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে আমাদের।তাই অভিভাবকদের অনুরোধ শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা যদি বাড়িতে একটু যত্নবান হয় তাহলে এই শিক্ষার্থীগুলো আরো এগিয়ে যাবে।তাই আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আর সহযোগিতার মাধ্যমেই বামন্দীর সানলাইট ইংলিশ ভার্সন স্কুলটি হবে সকলের স্বপ্নের স্কুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও চিকিৎসক মো: নুরুল হুদা, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, মো. কায়কোবাদ, ব্যবসায়ী আব্দুস সাত্তার, বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, ছাত্রনেতা সাইদ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদানের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তিকে স্মরণীয় করে রাখা এবং তাদের অর্জনকে উৎসাহিত করতেই এ আয়োজন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।