ভেড়ামারায় ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ইখলাস হোসেন বিশেষ প্রতিনিধি:
৩ আগস্ট: কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে এসআই (নিঃ) এস এম কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামি মো. সাফিন আহমেদ সোহাগ (৩৫)-এর বসতঘরের শয়নকক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সাফিন আহমেদ সোহাগ পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফজলুল হক চুন্নু।এ ঘটনায় ভেড়ামারা থানায় ৩ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং-০৪ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত হিসেবে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভেড়ামারা থানা পুলিশ।