ভেড়ামারা মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
রাসেল আহমেদ স্টাফ রিপোর্টার ভেড়ামারা :: প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের অংশ হিসেবে গতকাল বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভেড়ামারা মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব খন্দকার রেজিনা নাসরিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জামায়াতে আমির মোঃ জালালউদ্দিন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মোছাঃ হাসিয়ারা বেগম, পরানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, জুনিয়াদহ ৭নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আব্দুল বাকী সর্দার, মওলাহাবাসপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান গাজী। এসময় আরো উপস্থিত ছিলেন, আবু হেনা মোস্তফা কামাল লুলু, প্রকাশ উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, সৈয়দ হোসেন শিকদার, শুভ গাজী, রাসেল আহম্মেদ, রাব্বি দেওয়ান, মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগম, সরাবান তহুরা, আফছানা ইয়াসমিন, খদেজা পারভীন, শামীনা ইসাসমিন, জহুরা খাতুন ও রবিন ইসলাম। স্কুল প্রাঙ্গণে ১টি হাড়িভাঙ্গা আম, ১টা মেহগনি, ১টা নিম, ২টা বকুল, ১টা হরতকি, ২টা তাল, ২টা বেল, ১টা জাম গাছের চারা রোপণ করা হয়।