মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন, অংশ নেয় ৪৩৫ মোটরসাইকেল মথুরাপুর হাইস্কুল বাজার থেকে শুরু হয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিণ; দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় নির্বাচনী মাঠে ফরজ উল্লাহদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- মোঃ হারুন অর রশীদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে প্রায় ৪৩৫টি মোটরসাইকেল অংশগ্রহণ করে। বিপুলসংখ্যক মোটরসাইকেলের উপস্থিতিতে পুরো মথুরাপুর ইউনিয়নজুড়ে নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।রোববার (৮ নভেম্বর ২০২৬) মথুরাপুর হাইস্কুল বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। ইউনিয়নের বিভিন্ন এলাকায় র্যালিটি পৌঁছালে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।শোডাউনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। মোটরসাইকেলের দীর্ঘ সারি পুরো ইউনিয়নজুড়ে নির্বাচনী প্রচারণার এক ভিন্ন মাত্রা যোগ করে।সমর্থকদের দাবি, মথুরাপুর ইউনিয়নের মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ও জনসম্পৃক্ততার কারণে মোঃ ফরজ উল্লাহর পক্ষে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।সমর্থকদের প্রত্যাশা, ৪৩৫টি মোটরসাইকেলের অংশগ্রহণে এই বিশাল শোডাউন দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে। তবে দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি।উল্লেখ্য, মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মোঃ ফরজ উল্লাহর সমর্থনে আয়োজিত এই মোটরসাইকেল শোডাউন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।