মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদক, অনলাইন জুয়া,মোবাইল আসক্তি,বাল্যবিবাহ,নারী নির্যাতন,ইভটিজিং, আত্মহত্যা প্রতিরোধ,শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও বামন্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার বামন্দী বাজার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে। মাদক নির্মূল করতে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে।আমাদের শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করতে হবে। ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে।তাহলে সামাজিক যে অবক্ষয় মাদক তা আস্তে আস্তে নির্মূল করা যাবে।এছাড়া বাল্যবিবাহের কারণে সমাজে ডিভোর্স বেড়ে যাচ্ছে।তাই আমাদের পরিবারের অভিভাবককে সচেতন হতে হবে।তাদের লেখাপড়া করাতে হবে।আর নারীদের কখনোই সমাজের বোঝা মনে করা যাবে না।মাদক, অনলাইন জুয়া,মোবাইল আসক্তি,বাল্যবিবাহ,নারী নির্যাতন,ইভটিজিং, আত্মহত্যা প্রতিরোধ,শিক্ষার মানোন্নয়ন এগুলোর জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। এসময় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, গাংনী উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ বাচ্চু, যুবদল নেতা সম্রাট বিশ্বাস এবং বামন্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা ডা. নুরুল হুদা।এ সময় বামন্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।