মিরপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান:ট্যাপেন্টাডল ও মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ৩
আশিক আলী, মিরপুর।।
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার পোড়াদহ এবং সদরপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ট্যাপেন্টাডলসহ গ্রেফতার: উপজেলার পোড়াদহ এলাকা থেকে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শ্রী সুকুমার রায় নামের একজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।
মাদক সেবনের অপরাধে আটক: অন্যদিকে, উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— কাকিলাদহ গ্রামের দায়ের মোল্লার ছেলে এনামুল মোল্লা (৪০) এবং আমির মালিথার ছেলে সুমন মালিথা (৩৪)। মিরপুর থানার এসআই ওয়াসিমের নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স': ওসির হুঁশিয়ারি মিরপুর থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন:"মাদক সেবনকারী কিংবা মাদক ব্যবসায়ী— অপরাধী যেই হোক না কেন, মিরপুর থানা পুলিশের কাছে কোনো প্রকার ছাড় পাবে না। মিরপুর থানাকে মাদকমুক্ত করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, তার সবই করবে পুলিশ। যেকোনো মূল্যে আমরা মিরপুরকে একটি মাদকমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে চাই।