সুযোগ পেলে গাংনীর ধানখোলা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো,মোটরসাইকেল শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলামের নির্বাচনী প্রচার-প্রচারণা উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে যুগিন্দা বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় ১৫০০ মোটরসাইকেল অংশ নেয় বলে আয়োজকদের দাবি।এ সময় সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জানান, নুর ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা। তাঁর নেতৃত্বে ধানখোলা ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলেও তাঁরা আশাবাদী।চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম বলেন, ধানখোলা
ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচিত হলে ধানখোলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে।এছাড়া এই ইউনিয়নকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করার জন্য কাজ করবো।তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে সেবামূলক রাজনীতি করতে চায়।নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রাকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।