shomoyerdiganta
৭ অগাস্ট ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।তবে সাকিবের এই বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, সাকিবকে নিয়ে সরকারের আগের নমনীয় অবস্থানের আর কোনো সুযোগ নেই।রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে দেশে ফিরতে চান। আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে উল্লেখ করেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়।সাকিবের দেশে ফেরার আগ্রহের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয়, তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও, তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।’

আমিনুল হক দাবি করেন, সরকার এতদিন সাকিবের বিষয়টি সহনশীলতা ও নমনীয়তার সঙ্গে বিবেচনা করেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই অবস্থানে পরিবর্তন এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ 

পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

১০

গাংনীতে পুলিশের ব্লক রেইড  অভিযানে গাঁজাসহ আটক-৫ 

১১

অনেক রক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ

১২

দুই বছর পরও জনআস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ

১৩

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সং’ঘ’র্ষ, আ’হ’ত ৩০

১৪

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

ভেড়ামারায় ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ভোরের পাখি একাদশের জয়

১৭

দুদকের শীর্ষ পদের জন্য সচিবালয়ে দৌড়ঝাঁপ

১৮

ইবি’র ঝাউদিয়া এলাকায় অস্ত্র কিনতে এসে আটক ২

১৯

নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত অ’ন্তত ১

২০
error: Content is protected !!