shomoyerdiganta
৬ জুন ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময় জানালেন স্ক্যালোনি, বাকিদের খবর কী

মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময় জানালেন স্ক্যালোনি, বাকিদের খবর কী

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের বাকি মোটে ১১ দিন। তার আগে আগামী রোববার (৭ জুন) এবং ১০ জুন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। শেষ মুহূর্তের কঠিন প্রস্তুতি সেশনের মাধ্যমে লিওনেল স্কালোনির কোচিং স্টাফ ইনজুরিতে থাকা খেলোয়াড়দের শারীরিক অবস্থার পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ তাদের অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আর্জেন্টিনা দল যুক্তরাষ্ট্রে এসেছে এমন নয়জন খেলোয়াড়কে নিয়ে, যারা ইনজুরি বা শারীরিক অস্বস্তির কারণে স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারছেন না। তাদের মধ্যে কেউ ইতোমধ্যেই সুস্থ হয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন, আবার কেউ আলাদাভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন, তবে আশা করা হচ্ছে তারা উদ্বোধনী ম্যাচের জন্য ফিট হয়ে উঠবেন।

স্ক্যালোনি ব্যাখ্যা করেন, ‘যারা আলাদাভাবে অনুশীলন করছে তারা উন্নতি করছে। আমরা যখন স্কোয়াড ঘোষণা করেছি, তখনই প্রত্যেকের অবস্থা জানতাম এবং তারা ভালো আছে। স্বাভাবিকভাবেই আমরা এই ম্যাচগুলোতে তাদের ঝুঁকিতে ফেলতে চাই না। পরিকল্পনা হলো তারা এই দুই প্রীতি ম্যাচে অংশ নেবে না।’

এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার পর থেকেই লিওনেল মেসির ফিটনেস নিয়ে শঙ্কা বাড়ছিল। মেসির শারীরিক অবস্থা নিয়েও সুখবর দিয়েছেন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, ‘লিও ভালো আছে। সে দলের সঙ্গে আংশিক অনুশীলন করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সে এখন আর পুরোপুরি আলাদা নয়। এমনকি সে এই ম্যাচগুলোর একটিতে খেলতেও পারে। আমরা দেখব সেটা আগামীকালের ৯৭ জুন) নাকি পরের ম্যাচের। সে অনেক ভালো অবস্থায় আছে, যা আমাদের স্বস্তি দিচ্ছে।’

ইনজুরিতে থাকা খেলোয়াড়দের মধ্যে যারা আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই সেরে উঠতে পারেন:

নিকোলাস গঞ্জালেস: অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মৌসুমের শেষ দিকে বাম রেক্টাস ফিমোরিস পেশিতে ছিঁড়ে যাওয়ার কারণে তিনি বাইরে ছিলেন। শুরু থেকেই তিনি দলের সঙ্গে অনুশীলন করছেন এবং তার আলজেরিয়ার বিপক্ষে খেলা নিয়ে কোনো সংশয় নেই।

ক্রিস্টিয়ান রোমেরো: ‘কুতি’ ডান হাঁটুর মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টে আঘাত পেয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন। টটেনহ্যামের হয়ে শেষ মাসে খেলতে না পারলেও, ডায়াগনোসিসের পর পরিস্থিতি ইতিবাচক হয়ে ওঠে। মঙ্গলবার (২ জুন) থেকে তিনি দলের সঙ্গে অনুশীলন করছেন এবং এখন তিনি ১০০% ফিট।

জুলিয়ান আলভারেজ: বুধবার (৩ জুন) ওপেন ট্রেনিং মিস করায় কিছু উদ্বেগ তৈরি হয়েছিল, তবে বৃহস্পতিবার (৪ জুন) তিনি পুরো অনুশীলনে ফিরেছেন। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে পাওয়া গোড়ালির চোটের পর থেকেই তিনি অস্বস্তিতে ছিলেন।

লিওনেল মেসি: ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাম হ্যামস্ট্রিংয়ে সামান্য স্ট্রেইন পেয়েছেন। তিনি এখনও আলাদা অনুশীলন করছেন এবং হন্ডুরাসের বিপক্ষে শনিবারের (৭ জুন) প্রীতি ম্যাচে খেলবেন না। তবে ১৬ জুনের আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই।

এমিলিয়ানো মার্টিনেজ: ডান হাতের রিং ফিঙ্গারে ফ্র্যাকচারের কারণে ব্যান্ডেজ নিয়ে এবং এক হাতে অনুশীলন করছেন। এমি অতিরিক্ত সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন এবং উদ্বোধনী ম্যাচের জন্য ফিট থাকবেন। তিনি প্রীতি ম্যাচগুলোতে খেলবেন না, তবে আফ্রিকান দলটির বিপক্ষে শুরুর একাদশে থাকবেন।

নাহুয়েল মলিনা: ১৬ মে সেল্টা ভিগোর বিপক্ষে কোয়াড্রিসেপসে গ্রেড ১ টিয়ার পাওয়ার পর তিনি বাইরে ছিলেন। সময়ের হিসেবে বিশ্বকাপ শুরুর আগে পর্যাপ্ত সময় আছে, তাই তিনি ফিরতে পারেন এবং শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারেন।

অন্যদিকে, তিনজন খেলোয়াড়ের পরিস্থিতি এখনো অনিশ্চিত। গনসালো মন্টিয়েলের অংশগ্রহণ নিশ্চিত নয়, কারণ তিনি গ্রেড ২ কোয়াড্রিসেপস টিয়ারে ভুগছেন এবং এখনো পুরো দলের সঙ্গে অনুশীলনে ফেরেননি। সময় অনুযায়ী তিনি খুবই অল্প ব্যবধানে ম্যাচের জন্য ফিট হতে পারেন।

লিয়ান্দ্রো পারেদেস (হ্যামস্ট্রিং ইনজুরি) এবং নিকো পাজ (হাঁটুর হালকা হাড়ের ইনজুরি) আলাদাভাবে অনুশীলন করছেন এবং হন্ডুরাস ম্যাচের পর তাদের অবস্থা মূল্যায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, তারা রোববার (৭ জুন) থেকে দলের অনুশীলনে ফিরতে পারেন। তবে আইসল্যান্ডের বিপক্ষে পরের প্রীতি ম্যাচে তাদের খেলানোর ঝুঁকি নেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

পৌরসভা থেকে উধাও ৫ সরকারি গাড়ি

ঝিনাইদহের গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবীতে মানববন্ধন

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

ভেড়ামারা মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহের শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের আহ্বান

কুষ্টিয়ায় বেড়েছে মরিচের চাষ, পাইকারি বাজারে ভালো দাম থাকায় খুশি কৃষক, অসন্তোষ ভোক্তাদের

মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে 

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

১০

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

১১

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

১২

প্রশাসন ও রাজনৈতিক দ’লের নে’তাদের ভা’গ’বা’টোয়ারায় কুষ্টিয়ায় বালি অ’প*স’রনের নামে চলছে কৃষি জমির মাটি লু’টপা’ট

১৩

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৪

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

১৫

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ 

১৬

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

১৭

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

১৮

পানিবন্দি লাখো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

১৯

অ’নি’য়’মের প্র’তি’বা’দ করায় সাংবাদিককে যু’বদল নে’তা’র হু’ম’কি

২০
error: Content is protected !!