shomoyerdiganta
২০ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনের ধা’ক্কা’য় একই প’রি’বা’রের শি’শুস’হ নি’হ’ত ৪

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী মাশরুফা।আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির মধ্যে দুই সী’মা’ন্তে আ’ট’কে ২০ জন, পু’শ’ই’নের চে’ষ্টা ঠে’কা’ল বিজিবি

১

ট্রেনের ধা’ক্কা’য় একই প’রি’বা’রের শি’শুস’হ নি’হ’ত ৪

২

সময়ের দিগন্তে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ”

৩

ভেড়ামারায় রেলবাজারের ফুটপাত দখলমুক্তকরণে ইউএনও’র অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৪

যাত্রীকে জি”ম্মি করে টাকা লু’টে’র চে’ষ্টা চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ”ত্যা”র অ’ভি’যো’

৫

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

৬

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের

৭

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

৮

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

৯

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

১০

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

১১

বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ

১২

শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শিক্ষিকাসহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

১৩

ইবি’র ঝাউদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রে’প্তা”র

১৪

সুযোগ পেলে গাংনীর ধানখোলা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো,মোটরসাইকেল শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম

১৫

কোটি টা’কা চাঁ”দা না পেয়ে ব্রিজ নি’র্মাণ’কা’জে বা’ধা, অ’ভি’যু’ক্ত এমপি

১৬

যু’ব’দ’ল থেকে ব’হি’ষ্কা’র এমপিপুত্র মিন্টু, ওসি প্র’ত্যা’হা’র

১৭

এক মাসও টিকল না কোটি টাকার সড়ক, উঠে যাচ্ছে ঢালাই

১৮

আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত

১৯

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

২০
error: Content is protected !!