
ইবি’র ঝাউদিয়ার আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
তিতাস আহম্মেদ
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিশেষ এক অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।কেরামত আলী বিশ্বাসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশিদ।এ বিষয় ওসি জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক কেরামত আলী বিশ্বাসকে মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে। আইনি প্রক্রিয়ার পর তাঁর বিরুদ্ধে থাকা নির্দিষ্ট অভিযোগ বা মামলার বিবরণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।
মন্তব্য করুন