
দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়
দৌলতপুর প্রতিনিধি (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিদর্শন ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। রোববার (১৮ অক্টোবর) সফরকালে তিনি উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন দাপ্তরিক কাজ সরজমিনে পর্যালোচনা করেন এবং জনসেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পরিদর্শন শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহের সভাপতিত্বে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল)মো. দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার সরকারি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন