shomoyerdiganta
২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ মদ, বিপুল পরিমাণ ওষুধ ও বিড়ি উদ্ধার

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ মদ, বিপুল পরিমাণ ওষুধ ও বিড়ি উদ্ধার, মালিক পাওয়া যায়নি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- মোঃ হারুন অর রশীদ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ওষুধ ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ভারতীয় মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৫২৫ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে চিলমারী বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, এসআইপি ও সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চিলমারী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় মেইন পিলার ১৫৭/২ এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরারপাড়া কবরস্থান নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসব মালামাল পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়।জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২০ বোতল ভারতীয় দাদা মদ, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া রয়েছে Dexamethasone Tablets IP 0.5 mg ৭১০ পিস, যার মূল্য ২ লাখ ১৩ হাজার টাকা; Cyproheptadine Hydrochloride Tablets ৫৪০ পিস, যার মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা এবং নিশা বিড়ি ৩৫৫ প্যাকেট, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫২৫ টাকা।বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৫২৫ টাকা।প্রাথমিকভাবে এসব মালামালের কোনো মালিক পাওয়া যায়নি। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ মদ, বিপুল পরিমাণ ওষুধ ও বিড়ি উদ্ধার

১

বামন্দীর সানলাইট ইংলিশ ভার্সন স্কুলটি হবে সকলের স্বপ্নের স্কুল।

২

গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন, শিক্ষিকার বুদ্ধিমত্তায় দ্রুত নিয়ন্ত্রণ

৩

শীর্ষ স’ন্ত্রা’সী সুইডেন আসলাম গ্রে’প্তা’র

৪

কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

৫

বৈ’ষম্য’বি’রো’ধী আ’ন্দো’ল’নে’র মা’ম’লা’য় কা’র্য’ক্রম নি’ষিদ্ধ আও’য়া’মী লী’গ নে’তা গ্রে’ফ’তা’র

৬

বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৭

সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড়

৮

টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি

৯

মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক

১০

বৃষ্টির মধ্যে দুই সী’মা’ন্তে আ’ট’কে ২০ জন, পু’শ’ই’নের চে’ষ্টা ঠে’কা’ল বিজিবি

১১

ট্রেনের ধা’ক্কা’য় একই প’রি’বা’রের শি’শুস’হ নি’হ’ত ৪

১২

সময়ের দিগন্তে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ”

১৩

ভেড়ামারায় রেলবাজারের ফুটপাত দখলমুক্তকরণে ইউএনও’র অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

যাত্রীকে জি”ম্মি করে টাকা লু’টে’র চে’ষ্টা চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ”ত্যা”র অ’ভি’যো’

১৫

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

১৬

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের

১৭

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

১৮

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

১৯

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

২০
error: Content is protected !!