shomoyerdiganta
২২ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড়

সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড়

মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে ক্ষুব্ধ এক ব্যক্তির বিরুদ্ধে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্সের সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছিল। বরাদ্দের তুলনায় সার নিতে আসা কৃষকের সংখ্যা বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে সার পাননি।

একপর্যায়ে মজুত শেষ হয়ে গেলে উপস্থিত কৃষকদের বিষয়টি জানান উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি তাঁকে থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তাঁরা পরিস্থিতি শান্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা-পুলিশকে মুঠোফোনে জানানো হয়েছে।

তানিয়া তাবাসসুম আরও জানান, কৃষকদের বাড়তি সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজল্যুশনের মাধ্যমে অতিরিক্ত বরাদ্দ চেয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছে। অতিরিক্ত সার পাওয়া গেলে চাহিদা বেশি এমন ইউনিয়নগুলোতে তা বণ্টন করা হবে।

কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার অগ্রিম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালককে জানানো হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে জানতে পেরেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

১

বৈ’ষম্য’বি’রো’ধী আ’ন্দো’ল’নে’র মা’ম’লা’য় কা’র্য’ক্রম নি’ষিদ্ধ আও’য়া’মী লী’গ নে’তা গ্রে’ফ’তা’র

২

বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৩

সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড়

৪

টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি

৫

মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক

৬

বৃষ্টির মধ্যে দুই সী’মা’ন্তে আ’ট’কে ২০ জন, পু’শ’ই’নের চে’ষ্টা ঠে’কা’ল বিজিবি

৭

ট্রেনের ধা’ক্কা’য় একই প’রি’বা’রের শি’শুস’হ নি’হ’ত ৪

৮

সময়ের দিগন্তে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ”

৯

ভেড়ামারায় রেলবাজারের ফুটপাত দখলমুক্তকরণে ইউএনও’র অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১০

যাত্রীকে জি”ম্মি করে টাকা লু’টে’র চে’ষ্টা চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ”ত্যা”র অ’ভি’যো’

১১

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

১২

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের

১৩

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

১৪

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

১৫

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

১৬

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

১৭

বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ

১৮

শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শিক্ষিকাসহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

১৯

ইবি’র ঝাউদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রে’প্তা”র

২০
error: Content is protected !!