shomoyerdiganta
২২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক

মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক

মালয়েশিয়ায় অবস্থানরত ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্ক আশ্রয় দেবে বলে কুয়ালালামপুরের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছে আঙ্কারা।শনিবার (২১ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের অপতথ্য প্রতিরোধ কেন্দ্র (সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে এবং এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।এর আগে শুক্রবার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এক বিবৃতিতে জানিয়েছিলেন, সম্প্রতি তার তুরস্ক সফরের পর মন্ত্রিসভায় একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, তিন থেকে ছয় মাস মেয়াদি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় থাকা ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করা হবে। শরণার্থী সংকট আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে’ মোকাবিলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছিলেন।তবে ঘোষণার কিছুক্ষণ পরই কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই আহমদ জাহিদ হামিদির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সংশ্লিষ্ট বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করার পর রোববার (২২ নভেম্বর) উপপ্রধানমন্ত্রীর প্রেস সচিব এক স্পষ্টীকরণে জানান, তুরস্কে রোহিঙ্গা পুনর্বাসনের বিষয়টি এখনো দুই দেশের মধ্যে আলোচনা ও সমন্বয়ের পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতাকে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘গণহত্যা’ হিসেবে রায় দেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই ঐতিহাসিক রায়ের পরদিনই মালয়েশিয়ার পক্ষ থেকে পুনর্বাসনের ওই ঘোষণাটি এসেছিল।জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থী রয়েছেন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশটির জন্য আর্থিক বোঝা ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে এমন অভিযোগ ও স্থানীয় জনগোষ্ঠীর চাপের মুখে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মিয়ানমারের প্রায় ১০ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

১

বৈ’ষম্য’বি’রো’ধী আ’ন্দো’ল’নে’র মা’ম’লা’য় কা’র্য’ক্রম নি’ষিদ্ধ আও’য়া’মী লী’গ নে’তা গ্রে’ফ’তা’র

২

বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৩

সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড়

৪

টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি

৫

মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক

৬

বৃষ্টির মধ্যে দুই সী’মা’ন্তে আ’ট’কে ২০ জন, পু’শ’ই’নের চে’ষ্টা ঠে’কা’ল বিজিবি

৭

ট্রেনের ধা’ক্কা’য় একই প’রি’বা’রের শি’শুস’হ নি’হ’ত ৪

৮

সময়ের দিগন্তে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ”

৯

ভেড়ামারায় রেলবাজারের ফুটপাত দখলমুক্তকরণে ইউএনও’র অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১০

যাত্রীকে জি”ম্মি করে টাকা লু’টে’র চে’ষ্টা চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ”ত্যা”র অ’ভি’যো’

১১

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

১২

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের

১৩

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

১৪

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

১৫

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

১৬

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

১৭

বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ

১৮

শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শিক্ষিকাসহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

১৯

ইবি’র ঝাউদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রে’প্তা”র

২০
error: Content is protected !!