shomoyerdiganta
১১ নভেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি চেয়ারে বসে এক যুবকের টিকটক ভিডিও তৈরির ঘটনায় চরম দায়িত্বহীনতা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যালয়ে এক কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরই জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

অভিযুক্ত যুবকের নাম অভি মাহমুদ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই কার্যালয়ের নির্দিষ্ট ও মূল চেয়ারে বসে এক যুবক টিকটকের গানের তালে নানা রকম অঙ্গভঙ্গি করছেন।একপর্যায়ে তিনি চেয়ার ছেড়ে উঠে অফিসের বিভিন্ন স্থানে ক্যামেরার সামনে পোজ দেন। এ সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেট, দাপ্তরিক বিভিন্ন নথি ও সরকারি ফাইলপত্র টেবিলে ছড়িয়ে থাকতে দেখা যায়।স্থানীয়দের অভিযোগ, ভিডিওতে টিকটক করা ওই যুবক সংশ্লিষ্ট কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন; তিনি সম্পূর্ণ একজন বহিরাগত। সরকারি একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে কোনো ধরনের অনুমতি বা বাধা ছাড়া একজন বহিরাগত কিভাবে ঢুকে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণের সুযোগ পেলেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ও সাধারণ সেবাপ্রত্যাশীরা।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী সেবাপ্রত্যাশী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রয়োজনে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সেবা পাই না। অথচ বহিরাগত যুবকরা এভাবে প্রকাশ্যে সরকারি চেয়ার দখল করে টিকটক ভিডিও বানায়! এটি সরকারি অফিসের মর্যাদা ও সুশাসনের চরম অবমাননা।’

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, ৪ নভেম্বর টিকটকটি ধারণ করা হয়েছে। ওইদিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিনি কুমিল্লায় প্রশিক্ষণে ছিলেন।উনার যে স্টাফ সেদিন দায়িত্বে ছিলেন তাকে শোকজ করা হয়েছে। ভিডিও ধারণকারীর মুচলেকা নেওয়া হয়। পরে তাকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি জিডি করে রাখা হচ্ছে। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো বিষয় পাওয়া যায় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।মুচলেকাতে ভিডিও ধারণকারী অভি মাহমুদ উল্লেখ করেন, ‘সমাজসেবা স্যার না থাকা অবস্থায় উপজেলা সমাজসেবা অফিসে বিনা অনুমতিতে ঢুকে স্যারের চেয়ারে বসে একটি ভিডিও তৈরি করি। ভিডিও তৈরি করে আমি আমার ফেসবুক ও টিকটক আইডিতে পোস্ট করি। আমি বুঝিনি এতে আমার ও স্যারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। আমি আমার দোষ স্বীকার করে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করব না। আমার অভিভাকের সামনে আবারো ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।’

উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী বাবুল হোসেন বলেন, ‘ভিডিওটি এআই কি না, জানি না। ঘটনার দিন আমাদের ফ্যামিলি কার্ডের কর্মসূচি ছিল। আমরা সে কাজে ব্যস্ত ছিলাম।’

এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ভিডিওটি দেখে ওই ছেলেকে ডাকা হয়েছে। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া সমাজসেবা কার্যালয়ে সেদিন যে স্টাফ দায়িত্বে ছিল তাকে শোকজ করা হয়েছে। ওই ছেলেটির বিরুদ্ধে জিডি করে রাখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

১

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

২

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

৩

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

৪

বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ

৫

শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শিক্ষিকাসহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

৬

ইবি’র ঝাউদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রে’প্তা”র

৭

সুযোগ পেলে গাংনীর ধানখোলা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো,মোটরসাইকেল শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম

৮

কোটি টা’কা চাঁ”দা না পেয়ে ব্রিজ নি’র্মাণ’কা’জে বা’ধা, অ’ভি’যু’ক্ত এমপি

৯

যু’ব’দ’ল থেকে ব’হি’ষ্কা’র এমপিপুত্র মিন্টু, ওসি প্র’ত্যা’হা’র

১০

এক মাসও টিকল না কোটি টাকার সড়ক, উঠে যাচ্ছে ঢালাই

১১

আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত

১২

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

১৩

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

১৪

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

১৫

দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় 

১৬

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান, ৩৫৯ শিক্ষার্থী পুরস্কৃত

১৭

খোকসায় বেকারির মাইক্রোওভেন বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

১৮

শৈলকুপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত, আটক ১

১৯

৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই সরকারি ক’র্ম’চারী

২০
error: Content is protected !!