shomoyerdiganta
১২ নভেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন সনাতন ধর্মের বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে। আর ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায়ের দৃশ্য দেখছিলেন তিনি। দুই ভিন্ন ধর্মের মানুষের এমন মানবিক বন্ধুত্বের দৃশ্য ছুঁয়ে গেছে স্থানীয়দের হৃদয়।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের। বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার (৭০) মৃত্যু হলে খবর পেয়ে ছুটে আসেন তাঁর দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)। বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে জানাজায় অংশ না নিয়ে ব্রিজের ওপর এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এ সময় অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। শৈশব থেকে গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি আর প্রিয় বন্ধুকে হারানোর বেদনা যেন তাঁর নীরব উপস্থিতিতেই ফুটে উঠছিল। শেষবারের মতো বন্ধুকে দেখার আকুলতা নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।

স্থানীয়দের কাছে সুরেশের এই উপস্থিতি হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত। তাঁদের মতে, ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধুত্বের কোনো ধর্মীয় সীমানা নেই।সুরেশ বলেন, ‘বন্ধুত্বের টানেই আমি এখানে আসছি। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল। ছোট বেলা থেকেই আমরা একসাথে চলাফেরা করেছি। তিনি আমার জুনিয়র, কিন্তু ছোট বেলা থেকেই আমরা বন্ধুত্বপূর্ণভাবে চলেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

১

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের

২

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

৩

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

৪

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

৫

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

৬

বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ

৭

শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শিক্ষিকাসহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

৮

ইবি’র ঝাউদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রে’প্তা”র

৯

সুযোগ পেলে গাংনীর ধানখোলা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো,মোটরসাইকেল শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম

১০

কোটি টা’কা চাঁ”দা না পেয়ে ব্রিজ নি’র্মাণ’কা’জে বা’ধা, অ’ভি’যু’ক্ত এমপি

১১

যু’ব’দ’ল থেকে ব’হি’ষ্কা’র এমপিপুত্র মিন্টু, ওসি প্র’ত্যা’হা’র

১২

এক মাসও টিকল না কোটি টাকার সড়ক, উঠে যাচ্ছে ঢালাই

১৩

আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত

১৪

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

১৫

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

১৬

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

১৭

দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় 

১৮

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান, ৩৫৯ শিক্ষার্থী পুরস্কৃত

১৯

খোকসায় বেকারির মাইক্রোওভেন বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

২০
error: Content is protected !!