shomoyerdiganta
২৬ নভেম্বর ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি ২০২৬: পূর্ণনিরক্ষণে খোকসায় প্রথম ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় শোমসপুর বালিকা বিদ্যালয়

এসএসসি ২০২৬: পূর্ণনিরক্ষণে খোকসায় প্রথম ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় শোমসপুর বালিকা বিদ্যালয়

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার ফলাফলে কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়। ৮৩ দশমিক ৯৫ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে, ৮৩ দশমিক ৪৪ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার পাল ও সহকারী প্রধান শিক্ষক মোতালেব হোসেন এ তথ্য জানান।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৮১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৮ জন। সে হিসাবে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯৫ শতাংশ।অন্যদিকে, শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৮৩ দশমিক ৪৪ শতাংশ। এ ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে।এ বিষয়ে খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। এটি পূর্ণনিরক্ষণে পরীক্ষার ফল হতে পারে। তবে যে প্রতিষ্ঠানই প্রথম হোক না কেন, আমি তাদের সাধুবাদ জানাই।উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফলকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, এ সাফল্য আগামী দিনে খোকসার শিক্ষার্থীদের আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি আনারের মে’য়ে ডরিন গ্রে’প্তা’র

১

ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেল গাংনীর সুমন আলী

২

এসএসসি ২০২৬: পূর্ণনিরক্ষণে খোকসায় প্রথম ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় শোমসপুর বালিকা বিদ্যালয়

৩

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ মদ, বিপুল পরিমাণ ওষুধ ও বিড়ি উদ্ধার

৪

বামন্দীর সানলাইট ইংলিশ ভার্সন স্কুলটি হবে সকলের স্বপ্নের স্কুল।

৫

গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন, শিক্ষিকার বুদ্ধিমত্তায় দ্রুত নিয়ন্ত্রণ

৬

শীর্ষ স’ন্ত্রা’সী সুইডেন আসলাম গ্রে’প্তা’র

৭

কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

৮

বৈ’ষম্য’বি’রো’ধী আ’ন্দো’ল’নে’র মা’ম’লা’য় কা’র্য’ক্রম নি’ষিদ্ধ আও’য়া’মী লী’গ নে’তা গ্রে’ফ’তা’র

৯

বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১০

সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড়

১১

টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি

১২

মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক

১৩

বৃষ্টির মধ্যে দুই সী’মা’ন্তে আ’ট’কে ২০ জন, পু’শ’ই’নের চে’ষ্টা ঠে’কা’ল বিজিবি

১৪

ট্রেনের ধা’ক্কা’য় একই প’রি’বা’রের শি’শুস’হ নি’হ’ত ৪

১৫

সময়ের দিগন্তে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ”

১৬

ভেড়ামারায় রেলবাজারের ফুটপাত দখলমুক্তকরণে ইউএনও’র অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

যাত্রীকে জি”ম্মি করে টাকা লু’টে’র চে’ষ্টা চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ”ত্যা”র অ’ভি’যো’

১৮

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

১৯

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের

২০
error: Content is protected !!