shomoyerdiganta
৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে অধ্যাপক লেঃ কর্নেল (অবঃ) ডাঃ মো: আব্দুল ওয়াহাব শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।এর আগে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড।শিক্ষা ছাড়া কোন জাতি সামনে এগোতে পারে না।শিক্ষার পাশাপাশি আমাদের মানবিক ও বিনয়ী হতে হবে।সত্যিকারের আদর্শবান মানুষ হতে হবে।তবে আসবে শিক্ষার সার্থকতা।আজ তোমরা এই বিদ্যাপীঠকে আলোকিত করেছো।তোমরা জাতি গঠনের কারিগর।সত্যিকারের মানুষ হয়ে দেশ গঠনে ভূমিকা পালন করবে।এখন থেকে নিজের স্বপ্নকে হৃদয়ে লালন করো।ইনশাল্লাহ তোমরা সফল হবে।তাঁরা আরও বলেন, অধ্যাপক লেঃ কর্নেল (অবঃ) ডাঃ মো: আব্দুল ওয়াহাব প্রতিবছর তোমাদের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করেন।একটি মানুষের কত বড় স্বপ্ন থাকলে এমন মহৎ কাজ করতে পারে তা কল্পনাও করা যায় না।তাঁর জন্য প্রাণ খুলে দোয়া করবে।তোমরা সত্যিকারের মানুষ হয়ে ওঠো জ্ঞানে, কর্মে ও আদর্শে।এসময় কুতুবপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক, আমজাদ হোসেন, আখতারুজ্জামান লাভলু, মাজহারুল ইসলাম,জয়নাল আবেদীন, আজিজুল হক, একলাছুর রহমান, মাহফুজুর রহমান জুহিন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

১

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

২

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

৩

দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় 

৪

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান, ৩৫৯ শিক্ষার্থী পুরস্কৃত

৫

খোকসায় বেকারির মাইক্রোওভেন বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

৬

শৈলকুপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত, আটক ১

৭

৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই সরকারি ক’র্ম’চারী

৮

রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২

৯

চালুর চেষ্টাকে ঘিরে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের অভিযোগ ইজারাদার বসির উদ্দিনের বিরুদ্ধে

১০

ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি

১১

বিজিবির ও’প’র চো’রা’কার’বা’রি’দে’র হা’ম’লা, গু”লি”তে নি”হ”ত ১

১২

ইউপি নি’র্বা’চ’নের দি’নক্ষ’ণ চূ’ড়া’ন্ত করতে বৈ’ঠ’কে ইসি

১৩

প্রাগপুরের ৪ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ সমাজসেবক আসাদুল হক

১৪

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃ’ত্যু

১৫

চেকপোস্টে ট্রাকের ধা’ক্কা’য় এসআরবি কর্মকর্তা নি’হ’ত

১৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১৭

রূপপুর পারমাণবিক বি’দ্যুৎকেন্দ্রে পৌঁ’ছে’ছে ই’উ’রে’নি’য়াম

১৮

ইবি’র হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশু কন্যার মৃত্যু 

১৯

দুর্গাপূজায় সরকারি ছু’টি বা’ড়ল

২০
error: Content is protected !!