shomoyerdiganta
২৩ অক্টোবর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক মাসও টিকল না কোটি টাকার সড়ক, উঠে যাচ্ছে ঢালাই

দীর্ঘদিনের দুর্ভোগের পর সংস্কার করা হয়েছিল সড়কটি। আশা ছিল, এবার চলাচলে ভোগান্তি কমবে, টেকসই হবে যোগাযোগব্যবস্থা। কিন্তু সেই আশা পূরণ হওয়ার আগেই দেখা দিয়েছে হতাশা। সংস্কারকাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই চাঁদপুর সদর উপজেলার শাহতলী জেলা কারাগার সড়কের বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে ঢালাই। কোথাও কোথাও হাতের সামান্য চাপে ঢালাইয়ের অংশ গুঁড়ো হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।এক কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কের এমন অবস্থা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের প্রশ্ন, এতো টাকা ব্যয়ে সংস্কারের পরও কেন সড়কের ঢালাই এতো দ্রুত নষ্ট হচ্ছে? কাজের সময় ব্যবহৃত উপকরণের মান ঠিক ছিল কি না, যথাযথভাবে ঢালাই করা হয়েছে কি না, আর তদারকিই বা কতটা হয়েছে- এসব প্রশ্নের উত্তর চান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা কারাগার থেকে শাহতলী বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সড়কের দুরবস্থা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংস্কারকাজ করা হয়। তবে কাজ শেষ হওয়ার এক মাসের আগেই বিভিন্ন স্থানে ঢালাই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে।সম্প্রতি সড়ক দিয়ে চলাচলের সময় বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আনেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে সড়কের কয়েকটি স্থানে ঢালাই উঠে যাওয়ার চিত্র দেখা গেছে। স্থানীয়দের দাবি, কিছু অংশের ঢালাই এতটাই দুর্বল যে হাতের সামান্য চাপে তা গুঁড়ো হয়ে যাচ্ছে। এতে সড়কটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দা মো. ফারুক ও মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি সংস্কারকাজ হওয়ায় তারা স্বস্তির আশা করেছিলেন। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় সেই আশা পূরণ হয়নি।যানবাহনচালক কাদের ও লিটন বলেন, অনেক দুর্ভোগের পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু কাজের মান নিয়ে যে প্রশ্ন উঠেছে, তাতে সড়কটি বেশিদিন টিকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, একটি সড়ক সংস্কারের পর অল্প সময়ের মধ্যে ঢালাই উঠে যাওয়ার বিষয়টি শুধু সাময়িক মেরামতের মাধ্যমে শেষ করা উচিত নয়। বরং কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। সড়কের ক্ষতিগ্রস্ত অংশের নির্মাণমান, ঢালাইয়ের পুরুত্ব, ব্যবহৃত উপকরণ এবং কাজের সময় তদারকির বিষয়গুলো যাচাই করার দাবি জানিয়েছেন তারা।

সড়কের ঢালাই উঠে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হাত আমিন পাটওয়ারী বলেন, শাহতলী জেলা কারাগার সড়কে ঢালাইয়ের সময় কয়েকটি স্থানে অবৈধভাবে স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে। স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর অনুরোধে এসব স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছিল। এ কারণে সড়কের কয়েকটি স্থানে ঢালাই যথাযথভাবে করা সম্ভব হয়নি।উপজেলা প্রকৌশলী জানান, এক কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজ করা হয়েছে। সড়কের সব স্থানই ভালো রয়েছে, তবে দুই-একটি স্থানে কিছু সমস্যা আছে। তিনি সরেজমিনে সড়ক পরিদর্শন করেছেন এবং সমস্যাগুলো সমাধান করতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন।

সংস্কারকাজের মান নিয়ে ওঠা অভিযোগ এবং ঢালাই উঠে যাওয়ার কারণ সম্পর্কে জানতে সংশ্লিষ্ট ঠিকাদার মো. আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কের যেসব স্থানে সমস্যা হচ্ছে, সেসব স্থান ঠিক করে দেওয়া হয়েছে।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কের ক্ষতিগ্রস্ত অংশের প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুধু মেরামতের আশ্বাস নয়, সংস্কারকাজে কোনো অনিয়ম বা কারিগরি ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষভাবে পরীক্ষা করা জরুরি।

সরকারি অর্থ ব্যয়ে নির্মিত বা সংস্কার করা সড়কের স্থায়িত্ব নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। সেখানে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে ঢালাই উঠে যাওয়ার অভিযোগ উঠলে নির্মাণমান যাচাই ও তদারকির বিষয়টি সামনে আসাই স্বাভাবিক। শাহতলী জেলা কারাগার সড়কের ক্ষেত্রেও এখন প্রয়োজন ক্ষতিগ্রস্ত অংশের যথাযথ পরীক্ষা, ত্রুটির কারণ নির্ধারণ এবং দায় থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

দীর্ঘদিনের দুর্ভোগের পর এক কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটি যেন আবারও ভোগান্তির কারণ না হয়, সেটিই এখন এলাকাবাসীর প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসও টিকল না কোটি টাকার সড়ক, উঠে যাচ্ছে ঢালাই

১

আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত

২

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

৩

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

৪

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

৫

দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় 

৬

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান, ৩৫৯ শিক্ষার্থী পুরস্কৃত

৭

খোকসায় বেকারির মাইক্রোওভেন বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

৮

শৈলকুপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত, আটক ১

৯

৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই সরকারি ক’র্ম’চারী

১০

রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২

১১

চালুর চেষ্টাকে ঘিরে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের অভিযোগ ইজারাদার বসির উদ্দিনের বিরুদ্ধে

১২

ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি

১৩

বিজিবির ও’প’র চো’রা’কার’বা’রি’দে’র হা’ম’লা, গু”লি”তে নি”হ”ত ১

১৪

ইউপি নি’র্বা’চ’নের দি’নক্ষ’ণ চূ’ড়া’ন্ত করতে বৈ’ঠ’কে ইসি

১৫

প্রাগপুরের ৪ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ সমাজসেবক আসাদুল হক

১৬

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃ’ত্যু

১৭

চেকপোস্টে ট্রাকের ধা’ক্কা’য় এসআরবি কর্মকর্তা নি’হ’ত

১৮

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১৯

রূপপুর পারমাণবিক বি’দ্যুৎকেন্দ্রে পৌঁ’ছে’ছে ই’উ’রে’নি’য়াম

২০
error: Content is protected !!