shomoyerdiganta
২৬ জুন ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে জেলা পরিষদ প্র’শাস’ক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উ’দ্বো’ধ’ন করলেন- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

ঝিনাইদহে জেলা পরিষদ প্র’শাস’ক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উ’দ্বো’ধ’ন করলেন- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সালাম হোসেন, ঝিনাইদহ।

“ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে হবে এবং শিক্ষার্থীদের মাঠমুখী করতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। শুক্রবার (২৬ জুন) বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আয়োজিত আট দলীয় জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম গড়ে তোলার অন্যতম ক্ষেত্র। তাই তরুণদের মাঠমুখী করতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়- বগুড়া একাদশ ও কুষ্টিয়া একাদশ। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত কুষ্টিয়া একাদশ ৩-০ গোলের ব্যবধানে বগুড়া একাদশকে পরাজিত করে শুভ সূচনা করে। জেলা পরিষদ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার বাইরে থেকে আগত বিভিন্ন জেলা একাদশসহ মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতি ও উৎসাহে পুরো স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

১

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

২

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

৩

দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় 

৪

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান, ৩৫৯ শিক্ষার্থী পুরস্কৃত

৫

খোকসায় বেকারির মাইক্রোওভেন বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

৬

শৈলকুপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত, আটক ১

৭

৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই সরকারি ক’র্ম’চারী

৮

রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২

৯

চালুর চেষ্টাকে ঘিরে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের অভিযোগ ইজারাদার বসির উদ্দিনের বিরুদ্ধে

১০

ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি

১১

বিজিবির ও’প’র চো’রা’কার’বা’রি’দে’র হা’ম’লা, গু”লি”তে নি”হ”ত ১

১২

ইউপি নি’র্বা’চ’নের দি’নক্ষ’ণ চূ’ড়া’ন্ত করতে বৈ’ঠ’কে ইসি

১৩

প্রাগপুরের ৪ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ সমাজসেবক আসাদুল হক

১৪

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃ’ত্যু

১৫

চেকপোস্টে ট্রাকের ধা’ক্কা’য় এসআরবি কর্মকর্তা নি’হ’ত

১৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১৭

রূপপুর পারমাণবিক বি’দ্যুৎকেন্দ্রে পৌঁ’ছে’ছে ই’উ’রে’নি’য়াম

১৮

ইবি’র হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশু কন্যার মৃত্যু 

১৯

দুর্গাপূজায় সরকারি ছু’টি বা’ড়ল

২০
error: Content is protected !!