shomoyerdiganta
২২ জুন ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষ’ম’তা দিল সরকার

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের ছয়টি জেলা ও মহানগর এলাকায় মোতায়েন করা সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার চেয়ে উচ্চ পদের কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন। এছাড়া কোস্টগার্ড ও বিজিবি-তে প্রেষণে (ডেপুটেশন) কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার প্রয়োগ করতে পারবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী— ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কার্যকর থাকবে।

আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট এই এলাকাগুলোতে সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবেন।

এর আগে, রোববার (২১ জুন) সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেখা চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।২৩ জুনের কর্মসূচিকে ঘিরে অরাজকতা হতে পারে—এমন আলোচনার পর গত বৃহস্পতিবারই পুলিশ সদর দপ্তর থেকে দেশজুড়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছিল। ওই বার্তায় সারাদেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষ’ম’তা দিল সরকার

বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রীর নি’র্দে’শে খালের বাঁধ অ’প’সা’রণ

সাব-রেজিস্ট্রারের অফিস ‘ঘু”ষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভু’ল

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উ’ল্টে চালক নি’হ’ত 

গাংনীতে গাঁ’জা’সহ দুই যুবক আ’ট’ক

ভেড়ামারায় শিক্ষকের আচারণ ও শিক্ষার ব্যাকারণ শীর্ষক প্যানেল আলোচনা

মিরপুরে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসনে আশার আলো

কোটচাঁদপুরে প্রধান শিক্ষক আব্দুল আজিজকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

ঝিনাইদহে আ’ও’য়া’মীলী’গ – বি’এনপি স’মর্থকদের সং’ঘ’র্ষ, আ’হ’ত ১৬

এক কিলোমিটার স’ড়’কে ভু’গ’ছে ১৫ গ্ৰামের মানুষ 

১০

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দা’বি’তে মা’ন’ববন্ধন

১১

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অ’ভি’যা’ন, বাইরে বি’ক্ষো’ভ

১২

ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল ভক্তদের র‍্যালি

১৩

পুলিশের পো’শা’কের রং পরিবর্তন করে প্র’জ্ঞা’পন

১৪

চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝু’ল’ন্ত ম”র”দে”হ উ”দ্ধা”র

১৫

কুষ্টিয়াসহ ৬টি বন্ধ চিনিকল চালুর দাবি, না মানলে ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও

১৬

চুয়াডাঙ্গায় অ’র’ক্ষি’ত রেল ক্রসিংয়ে ট্রেনে কা”টা প’ড়ে নি”হ”ত ২

১৭

জীবন বাঁ’চা’তে মসজিদে গিয়েও শে’ষর’ক্ষা হলোনা এক না’রীর

১৮

দৌলতপুরে ছা’দ থেকে প’ড়ে শি”শু:র মৃ”ত্যু

১৯

যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করার লক্ষ্যে ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

২০
error: Content is protected !!