shomoyerdiganta
২২ জুলাই ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।

রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ২৬ এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে স্নাতক) নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন।এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।

মঙ্গলবার এ রুল জারি করা হয়েছে নিশ্চিত করে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান, একজন চেয়ারম্যানকে নানান ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাম আদালত পরিচালনা করার ক্ষমতা।তিনি জানান, সেখানে তিন লাখ টাকা মূল্যের মামলা পরিচালনা করতে পারেন ইউপি চেয়ারম্যান। অথচ এ ক্ষমতা যে ম্যাজিস্ট্রেটের রয়েছে, তাকে আইনে স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এখানে চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এ চেয়ারম্যানের যোগ্যতা সংক্রান্ত ২৬ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে।

আমরা চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক চেয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির আ’ন্দো’ল’নে পুলিশের ভূ’মি’কা নিয়ে প্র’শংসা করলেন কঙ্গনা

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

পৌরসভা থেকে উধাও ৫ সরকারি গাড়ি

ঝিনাইদহের গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবীতে মানববন্ধন

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

ভেড়ামারা মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহের শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের আহ্বান

কুষ্টিয়ায় বেড়েছে মরিচের চাষ, পাইকারি বাজারে ভালো দাম থাকায় খুশি কৃষক, অসন্তোষ ভোক্তাদের

মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে 

১০

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১১

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

১২

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

১৩

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

১৪

প্রশাসন ও রাজনৈতিক দ’লের নে’তাদের ভা’গ’বা’টোয়ারায় কুষ্টিয়ায় বালি অ’প*স’রনের নামে চলছে কৃষি জমির মাটি লু’টপা’ট

১৫

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৬

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

১৭

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ 

১৮

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

১৯

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

২০
error: Content is protected !!