shomoyerdiganta
২২ জুলাই ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লির আ’ন্দো’ল’নে পুলিশের ভূ’মি’কা নিয়ে প্র’শংসা করলেন কঙ্গনা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে সোমবার রাজধানী দিল্লির যন্তর-মন্তর চত্বর থেকে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই ডাকে সাড়া দিয়ে পড়ুয়া এবং সমর্থক মিলিয়ে হাজার দশেক মানুষ সমবেত হয়েছিলেন যন্তর-মন্তরে। সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। একের পর এক লাঠির বাড়ি পড়ে বিক্ষোভকারীদের গায়ে। আহত হন অনেকেই। এ নিয়ে সামাজিক মাধ্যমে বলিউডের তারকাদের একাংশ দিল্লি পুলিশের সমালোচনা করেন। কিন্তু এমন সময় দিল্লি পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানালেন বিজেপি সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সোমবার থেকেই সংসদের অধিবেশন শুরু হয়েছে। সংসদ ভবনে ছিলেন শাসক দল বিজেপিসহ অন্য দলের সদস্যরা। ছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরাও। এমন পরিস্থিতিতে সিজেপির সংসদ অভিযান নিয়ে আগে থেকেই সতর্ক ছিল দিল্লি পুলিশ। সংসদ ভবনের দিকে যাওয়ার পথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শ্রমশক্তি ভবনের কাছে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়।তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাগরিকা ঘোষ তখন ফেসবুকে ভিডিও করে জানান, সংসদ ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনের ভেতরে নিরাপত্তারক্ষীদের ছোটাছুটি করতেও দেখা যায়। দিল্লি রাজপথ যখন পড়ুয়াদের দখলে, তখন সংসদের অন্দরে ছিলেন সংসদ সদস্যরা। তাদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাউত।

এ বিষয়ে কঙ্গনা রানাউত বলেন, আমরা সব এমপি তখন সংসদকক্ষের ভেতরে। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাবে। কিন্তু এমন কিছু না হওয়ায় অভিনেত্রী বলেন, দিল্লি পুলিশ এ দিন ঢাল হয়ে রক্ষা করেছেন। এ ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির আ’ন্দো’ল’নে পুলিশের ভূ’মি’কা নিয়ে প্র’শংসা করলেন কঙ্গনা

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

পৌরসভা থেকে উধাও ৫ সরকারি গাড়ি

ঝিনাইদহের গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবীতে মানববন্ধন

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

ভেড়ামারা মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহের শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের আহ্বান

কুষ্টিয়ায় বেড়েছে মরিচের চাষ, পাইকারি বাজারে ভালো দাম থাকায় খুশি কৃষক, অসন্তোষ ভোক্তাদের

মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে 

১০

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১১

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

১২

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

১৩

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

১৪

প্রশাসন ও রাজনৈতিক দ’লের নে’তাদের ভা’গ’বা’টোয়ারায় কুষ্টিয়ায় বালি অ’প*স’রনের নামে চলছে কৃষি জমির মাটি লু’টপা’ট

১৫

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৬

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

১৭

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ 

১৮

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

১৯

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

২০
error: Content is protected !!