shomoyerdiganta
১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অ’নুপ’স্থি’ত, শি’শু শি’ক্ষার্থী’দের বি’ক্ষো’ভ

ব্রহ্মপুত্র নদবেষ্টিত কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের একটি বিচ্ছিন্ন দ্বীপচর ‘ঝুনকার চর’। এ চরের শিক্ষার একমাত্র আলো ‘খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়’। কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষকদের চরম অনিয়ম আর দায়িত্বে অবহেলার কারণে স্কুলটির পাঠদান ব্যবস্থা প্রায় বন্ধ।সোমবার (১৭ আগস্ট) সেই অনিয়ম অতীতের সব সীমাকে ছাড়িয়ে গেছে। দিনভর তালাবদ্ধ ছিল বিদ্যালয়টি; শ্রেণিকক্ষের তালা খোলা হয়নি, এমনকি উত্তোলন করা হয়নি জাতীয় পতাকাও।মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন (দ্বিতীয় সাময়িকী) পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার আগের দিন সকাল থেকে প্রাতঃরাশ সেরে শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করে। তবে ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে অপেক্ষা করেও কোনো শিক্ষকের দেখা মেলেনি। বেলা গড়িয়ে দুপুর হলে বিদ্যালয়টি তালাবদ্ধ দেখে ক্ষুব্ধ ও ধৈর্যহারা হয়ে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা।

একপর্যায়ে শ্রেণিকক্ষের দরজার তালা ভাঙার চেষ্টা করে অবুঝ শিশুরা এবং চিৎকার করে প্রতিবাদ জানায়। নদীবেষ্টিত চরের বুকে শিশুদের এমন বিক্ষোভ দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তালাবদ্ধ থাকায় সরকার নির্ধারিত ‘মিড ডে মিল’ খাদ্যসামগ্রী বিতরণ থেকেও বঞ্চিত হয় শিশুরা।অভিভাবকদের অভিযোগ, প্রায় ৮০ শিক্ষার্থীর এ বিদ্যালয়ে মোট পাঁচজন শিক্ষক থাকলেও তারা নিয়মিত আসেন না। শিক্ষকরা নিজেদের সুবিধামতো দিন ভাগ করে সপ্তাহে দু-একদিন হাজিরা দেন। তাদের মধ্যে একজন সহকারী শিক্ষক তো স্কুলে একেবারেই আসেন না। এমনকি বিদ্যালয়ে কোনো হাজিরা খাতাও রাখা হয় না।চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, মঙ্গলবার থেকে আমাদের পরীক্ষা শুরু। নির্দেশনার জন্য স্কুলে এসেছি, অথচ আজ একজন শিক্ষকও আসেননি।

স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে অনার্স প্রথম বর্ষের ছাত্র আল-আমিন বলেন, ২০১৬ সালে পুরোনো প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকেই বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে গেছে। অনিয়মের বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার মেলেনি। দুই সপ্তাহ আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্তে এসে অভিযোগের সত্যতা পেলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেননি।

অভিযোগের বিষয়ে খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইশরাত জাহানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

কুড়িগ্রাম সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের আলী বলেন, সোমবার কোনো শিক্ষক স্কুলে উপস্থিত ছিলেন না, এটি সত্য। দায়িত্বে অবহেলার কারণে সব শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করা হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, ঘটনা জানার পরপরই অভিযুক্ত সব শিক্ষককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযুক্ত সব শিক্ষককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, শুধু ওই স্কুল নয়, এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য সব উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস-ট্রাকের মু’খোমুখি সং’ঘ’র্ষে নারীসহ নি’হ’ত ৩, আ’হ’ত ২০

নারীদের নি’রা’প’দ যাতায়াতে চালু ম’হি’লা বাস সা’র্ভিস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অ’নুপ’স্থি’ত, শি’শু শি’ক্ষার্থী’দের বি’ক্ষো’ভ

ফেনীতে ফ্যামিলি কার্ড শুমারির দায়ি’ত্ব পেলেন নি’ষিদ্ধ ছাত্রলীগ নে’তা

বিমানবন্দরে সি’গা’রে’টের বড় চালান জ’ব্দ

বি’এনপিতে যোগ দিলেন আ.লী’গ স’ম’র্থিত ১১ ইউপি সদস্য

সৌর বিদ্যুতে চার্জ হবে ব্যাটারি রিকশা, করতে হবে রে’জি’ষ্ট্রেশন

ভেড়ামারায় এস‌এসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান 

ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় মৎস্য প’ক্ষ-২৬ এর শুভ উ’দ্বো’ধন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নে’তা

১০

মহিলা মাদ্রাসায় বো’মা বি’স্ফো’রণ, চার শিক্ষার্থী আ’হ’ত

১১

রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ

১২

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

১৩

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

১৪

থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র

১৫

হাসপাতালে ই’য়াবা ও মা’দ’ক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আ’ট’ক

১৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৭

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

১৮

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

১৯

রাষ্ট্রপতি নি’র্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

২০
error: Content is protected !!