shomoyerdiganta
২৫ জুন ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তা’প’প্র’বা’হে বি’প’র্যস্ত ইতালি: একদিনেই ৪ মৃ””ত্যু, স’ত’র্ক’তা জা’রি

তা’প’প্র’বা’হে বি’প’র্যস্ত ইতালি: একদিনেই ৪ মৃ””ত্যু, স’ত’র্ক’তা জা’রি

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে ইতালিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী সপ্তাহান্তে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে গরমজনিত অসুস্থতায় আরও চারজনের মৃত্যু হয়। এর আগে লোদি এলাকায় মাঠে কাজ করার সময় এক ৫৭ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছিল। সর্বশেষ মৃতদের মধ্যে রয়েছেন পিয়াচেঞ্জা প্রদেশের একটি আঙুরখেতে কর্মরত ৬১ বছর বয়সী কৃষক, গারলাসকো এলাকার ৫৬ বছর বয়সী এক ব্যক্তি, নেপলসের এক গৃহহীন মানুষ এবং পাদোভার এক শ্রমিক।

 

তীব্র গরমে ফ্লোরেন্সের বিখ্যাত উফিজি গ্যালারির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও বিকল হয়ে পড়েছে। ফলে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে এবং সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচি জরুরি কারিগরি বৈঠক ডেকেছেন। তিনি বলেন, প্রবীণ, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে বাইরে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে।

তাপপ্রবাহের কারণে ইতালির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিশেষ করে আব্রুজ্জো অঞ্চলের পেসকারা ও তেরামো এলাকায় শত শত পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সমস্যায় ভুগছে। কিছু এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ুপ্রবাহের কারণে ইতালিতে এই চরম গরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাষ্ট্রপতি নি’র্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

পুলিশের পোশাকে অ’ভি’যা’নে বা’দী, ছাদ থেকে ফে’লে ছা’ত্র’দ’ল নে”তা’কে হ”ত্যা’র অ”ভি’যো’গ

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

১০

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

১১

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ 

১২

পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

১৩

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

১৪

গাংনীতে পুলিশের ব্লক রেইড  অভিযানে গাঁজাসহ আটক-৫ 

১৫

অনেক রক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ

১৬

দুই বছর পরও জনআস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ

১৭

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সং’ঘ’র্ষ, আ’হ’ত ৩০

১৮

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৯

ভেড়ামারায় ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০
error: Content is protected !!