shomoyerdiganta
২৬ জুন ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢীনে ১০৯ ত’লা ভ’বনে বি’মান বি”ধ্ব’স্ত 

ঢীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা উঁচু ভবনে একটি ছোট আকারের স্পোর্টস বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটি থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন সিআইটিআইসি টাওয়ারে এ ঘটনা ঘটে। খবর সিএনএন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, চায়না জুন নামে পরিচিত ১০৯-তলা সিআইটিআইসি টাওয়ার থেকে ধ্বংসাবশেষ পড়ছে। সেইসঙ্গে মাটিতে পড়ে থাকা বিমানের লেজের অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা জানা যায়নি। এছাড়া বিমানটি কোথা থেকে এসেছিল এবং কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, বিমানটি স্থানীয় ‘শিফোসি বিমানবন্দর’ থেকে ঘটনার প্রায় ৩০ মিনিট আগে উড্ডয়ন করেছিল। এটি অবতরণের সময় বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে তার নির্ধারিত পথ থেকে সরে যায়।ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি বেইজিংয়ের পূর্ব ফিফথ রিং রোডের কাছাকাছি পৌঁছানো পর্যন্ত পর্যবেক্ষণে ছিল। এরপর সেটি হঠাৎ করে সংকেত হারিয়ে ফেলে এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে একজনই ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলের কাছের একটি ভবনে কর্মরত এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটের দিকে তিনি একটি বিকট শব্দ শুনেছিলেন। তবে তিনি দুর্ঘটনার মুহূর্তটি দেখেননি।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। সিআইটিআইসি টাওয়ারের আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দেওয়া হয়। পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া ভবনটির কাছে কয়েকটি অ্যাম্বুলেন্সও অবস্থান নিতে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র

হাসপাতালে ই’য়াবা ও মা’দ’ক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আ’ট’ক

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাষ্ট্রপতি নি’র্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

পুলিশের পোশাকে অ’ভি’যা’নে বা’দী, ছাদ থেকে ফে’লে ছা’ত্র’দ’ল নে”তা’কে হ”ত্যা’র অ”ভি’যো’গ

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

১১

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

১৩

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

১৪

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

১৫

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

১৬

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ 

১৭

পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

১৮

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

১৯

গাংনীতে পুলিশের ব্লক রেইড  অভিযানে গাঁজাসহ আটক-৫ 

২০
error: Content is protected !!