shomoyerdiganta
১১ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান,থাকছে যেসব চমক

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান,থাকছে যেসব চমক

ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে থাকছে আরও একটি ব্যতিক্রমী আয়োজন—তিনটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।

এতদিন বিশ্বকাপ মানেই ছিল একটি দেশ ও একটি উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আসর আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধুমাত্র সিউলে। তবে এবার সেই প্রচলিত ধারা ভেঙে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় তুলে ধরতে আলাদা আয়োজন করেছে তিন আয়োজক দেশ।

মেক্সিকোতেই প্রথম উৎসবের শুরু

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। তার ৯০ মিনিট আগে, রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

মেক্সিকোর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো অনুষ্ঠানে থাকছে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, লোকসংগীত এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্পের প্রদর্শনী। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’ পরিবেশন করবেন শাকিরা ও বার্না বয়।

এ ছাড়া বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের শিল্পীদের মধ্যে আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস, মানা ও টাইলা মঞ্চ মাতাবেন।

বিশ্বকাপের উদ্বোধন ঘিরে দেশজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। এ উপলক্ষে স্কুল বন্ধ রাখা, সরকারি কর্মীদের জন্য বাসা থেকে কাজের সুযোগ এবং বিশেষ ছুটির ব্যবস্থাও করেছে মেক্সিকো সরকার।

কানাডার মঞ্চে নোরা ফাতেহি

কানাডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে টরন্টো স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক কানাডা খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান, আর ম্যাচ মাঠে গড়াবে রাত ১টায়।

দেশটির ইতিহাস, সংস্কৃতি ও গৌরবময় মুহূর্তগুলো তুলে ধরতে বিশেষ কাউন্টডাউনের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্সসহ আরও অনেকে।

লস অ্যাঞ্জেলেসে তারকাদের মিলনমেলা

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান। এরপর সকাল ৭টায় মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ প্যারাগুয়ে।

বৃহৎ ভিজ্যুয়াল উপস্থাপনা, আধুনিক প্রযুক্তিনির্ভর মঞ্চায়ন এবং গল্পভিত্তিক পরিবেশনার পাশাপাশি গান পরিবেশন করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলারের মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

ভিন্ন আয়োজন, একই বার্তা

মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস—তিন শহরের অনুষ্ঠান হবে ভিন্ন ভিন্ন আবহ ও উপস্থাপনায়। তবে তিন আয়োজনের মূল বার্তা একটাই—সংস্কৃতি, সংগীত ও ফুটবলের শক্তিতে বিশ্বের মানুষকে এক সুতোয় গাঁথা।

বিশ্বকাপের তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক মার্কো বালিচ। অলিম্পিকসহ একাধিক বৈশ্বিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করা বালিচ জানিয়েছেন, প্রতিটি আয়োজনের নিজস্ব বৈশিষ্ট্য থাকবে, তবে সবগুলোই ফুটবলের ঐক্য ও সম্প্রীতির বার্তাকে সামনে নিয়ে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

এআইয়ের জাদুতে আশির দশকে, ফিরছেন নেটিজেনরা

কক্সবাজারে ৫৪ হা’জা’র ই’য়া’বা’সহ এপিবিএন সদস্য গ্রে’প্তার

চট্টগ্রামে ফি’ল্ড ফা’য়া’রিং অ’নু’শী’ল’নে দুই সেনা নি’হ’ত

মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

দৌলতপুরে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০

হাসপাতালে খা’বা’র সরবরাহে অ’নি’য়’মের অ’ভি’যো’গ

ময়লা বাণিজ্যের নি’য়’ন্ত্র’ণ নিতে হা’ম’লা–ভা’ঙ’চু’র! 

১০

ব্যাগ ধরে টা’ন ছি’ন’তা’ইকা’রী’র, রিকশা থেকে পড়ে প্র’ধান শিক্ষিকার মৃ”ত্যু

১১

গাংনীর বামন্দীতে সোহাগ পিভিসি সল্যুশনসের শুভ উদ্বোধন

১২

দৌলতপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেনের ইন্তেকাল

১৩

লোডশেডিংয়ে দিশাহারা প্রান্তিক পোলট্রি খামারিরা

১৪

ঝিনাইদহে ঘাস কা’টা’র বৈদ্যুতিক মেশিনে বি’দ্যু’ৎ’স্পৃ’ষ্টে স্বামী-স্ত্রীর ম’র্মা’ন্তিক মৃ”ত্যু

১৫

দৌলতপুর সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

১৬

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

১৭

ঝিনাইদহে ফুলবাড়ী দিবসে ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি

১৮

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পেশাজীবী পরিষদের মিলাদ মাহফিল

১৯

মেহেরপুরে যুবকের ধারালো অস্ত্রের কোপে তরুণীর হাত বিচ্ছিন্ন, অভিযুক্ত সায়ন আটক

২০
error: Content is protected !!