shomoyerdiganta
৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন, অংশ নেয় ৪৩৫ মোটরসাইকেল মথুরাপুর হাইস্কুল বাজার থেকে শুরু হয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিণ; দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় নির্বাচনী মাঠে ফরজ উল্লাহদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- মোঃ হারুন অর রশীদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে প্রায় ৪৩৫টি মোটরসাইকেল অংশগ্রহণ করে। বিপুলসংখ্যক মোটরসাইকেলের উপস্থিতিতে পুরো মথুরাপুর ইউনিয়নজুড়ে নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।রোববার (৮ নভেম্বর ২০২৬) মথুরাপুর হাইস্কুল বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। ইউনিয়নের বিভিন্ন এলাকায় র‍্যালিটি পৌঁছালে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।শোডাউনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। মোটরসাইকেলের দীর্ঘ সারি পুরো ইউনিয়নজুড়ে নির্বাচনী প্রচারণার এক ভিন্ন মাত্রা যোগ করে।সমর্থকদের দাবি, মথুরাপুর ইউনিয়নের মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ও জনসম্পৃক্ততার কারণে মোঃ ফরজ উল্লাহর পক্ষে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।সমর্থকদের প্রত্যাশা, ৪৩৫টি মোটরসাইকেলের অংশগ্রহণে এই বিশাল শোডাউন দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে। তবে দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি।উল্লেখ্য, মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মোঃ ফরজ উল্লাহর সমর্থনে আয়োজিত এই মোটরসাইকেল শোডাউন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

১

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

২

বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ

৩

শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শিক্ষিকাসহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

৪

ইবি’র ঝাউদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রে’প্তা”র

৫

সুযোগ পেলে গাংনীর ধানখোলা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো,মোটরসাইকেল শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম

৬

কোটি টা’কা চাঁ”দা না পেয়ে ব্রিজ নি’র্মাণ’কা’জে বা’ধা, অ’ভি’যু’ক্ত এমপি

৭

যু’ব’দ’ল থেকে ব’হি’ষ্কা’র এমপিপুত্র মিন্টু, ওসি প্র’ত্যা’হা’র

৮

এক মাসও টিকল না কোটি টাকার সড়ক, উঠে যাচ্ছে ঢালাই

৯

আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত

১০

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

১১

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

১২

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

১৩

দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় 

১৪

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান, ৩৫৯ শিক্ষার্থী পুরস্কৃত

১৫

খোকসায় বেকারির মাইক্রোওভেন বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

১৬

শৈলকুপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত, আটক ১

১৭

৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই সরকারি ক’র্ম’চারী

১৮

রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২

১৯

চালুর চেষ্টাকে ঘিরে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের অভিযোগ ইজারাদার বসির উদ্দিনের বিরুদ্ধে

২০
error: Content is protected !!