shomoyerdiganta
২৫ জুন ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় রিভলবার-গুলিসহ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

কুষ্টিয়ায় রিভলবার-গুলিসহ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ কুষ্টিয়ার সদর উপজেলায় ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ফরিদ হোসেন কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।

জানা যায় ,ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তাঁর কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, একটি রিভলবার ও ছয়টি গুলিসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় রিভলবার-গুলিসহ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

বাইপাসে সড়কে প্রাইভেটকারে বাসের ধা’ক্কা, আ’হ’ত ৫

তা’প’প্র’বা’হে বি’প’র্যস্ত ইতালি: একদিনেই ৪ মৃ””ত্যু, স’ত’র্ক’তা জা’রি

ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সং’ঘ’র্ষে নি”হ”ত ১

দিশার আয়োজনে চাকরী মেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় কর অফিসে নি’য়ো’গ পরীক্ষায় প্র’ক্সি দিতে গিয়ে আ’ট’ক ৪

গাংনীতে ৬টি ট্রা’ন্সফ’রমার চু”রি, শ’ঙ্কা’য় চাষিরা 

চাঁ”দা না পে’য়ে ব্যবসায়ীকে তু’লে নিয়ে হাত-পা ভে’ঙে দিলেন শ্রমিক দ’লে’র নে’তা

‎ধানমন্ডি ৩২-এ জামায়াতের মি’ছি’ল শেষে সাংবাদিকদের ও’প’র হাম’লা’র অ’ভি’যো’গ

সড়ক দু’র্ঘট’না’য় প্রা’ণ গেল মোটরসাইকেল আ’রো’হীর

১০

কালীগঞ্জে শি”শু তাবাচ্ছুম ধর্ষণ ও হ””ত্যা মা’ম’লা’য় অভিযুক্ত আবু তাহেরের ফাঁ”সি”র আ’দে’শ

১১

ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দি’বস উ’প’লক্ষে মা’ন’বব’ন্ধন

১২

মিরপুরে পুলিশের মা’দ’ক’বি’রোধী অভিযান:ট্যা’পে’ন্টাডল ও মা’দ’ক সে’ব’নে’র অ’ভি’যো’গে গ্রে’ফ’তা’র ৩

১৩

ভেড়ামারায় ট্যা’পে’ন্টা’ডল ট্যা’বলেটসহ মা’দ’ক ব্য’ব’সায়ী গ্রে’ফ’তার

১৪

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষ’ম’তা দিল সরকার

১৫

বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রীর নি’র্দে’শে খালের বাঁধ অ’প’সা’রণ

১৬

সাব-রেজিস্ট্রারের অফিস ‘ঘু”ষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভু’ল

১৭

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উ’ল্টে চালক নি’হ’ত 

১৮

গাংনীতে গাঁ’জা’সহ দুই যুবক আ’ট’ক

১৯

ভেড়ামারায় শিক্ষকের আচারণ ও শিক্ষার ব্যাকারণ শীর্ষক প্যানেল আলোচনা

২০
error: Content is protected !!