shomoyerdiganta
১১ অগাস্ট ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা এ বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে উপজেলা প্রশাসন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের বিষয়টি জানাজানি হলে বেলা একটার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিতরা ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামও আছে। তাঁরা এই তালিকা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি অফিসকক্ষের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে একটার দিকে পরিস্থিতি শান্ত করেন।অবিলম্বে এ তালিকা বাতিলের দাবি জানিয়ে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় তাঁদের নামও আছে। এ কারণে দলীয় নেতা-কর্মী ও নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেছেন।এ বিষয়ে জানতে ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়, দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

১

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে আসাদ মোল্লা: আড়িয়ায় বর্নাঢ্য মোটরসাইকেল শোডাউন

২

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মাইক্রোবাসের ধা’ক্কা’য় কৃষক নি’হ’ত

৩

ইবি তে ফুটবল টুর্নামেন্টকে কে’ন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ৫

৪

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নি’হ’ত ১

৫

ট্রাইব্যুনালে ৭ আ’সা’মির মৃ”ত্যুদ’ণ্ডে’র পর সুপ্রিম কোর্টের সামনে ক’ক’টে’ল বি’স্ফো’রণ

৬

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ জন নারীকে দেওয়া হলো সেলাই মেশিন 

৭

ভেড়ামারায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

৮

ইবি’র বিত্তিপাড়া থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল সহ আটক ০১

৯

অ’প’রাধ’জ’গৎ ৯ গ্যাং’য়ে’র নিয়’ন্ত্র’ণে! আট মাসে অন্তত ৫৮টি হ”ত্যা’কা’ণ্ড

১০

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

১১

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

১২

রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন

১৩

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

এআইয়ের জাদুতে আশির দশকে, ফিরছেন নেটিজেনরা

১৫

কক্সবাজারে ৫৪ হা’জা’র ই’য়া’বা’সহ এপিবিএন সদস্য গ্রে’প্তার

১৬

চট্টগ্রামে ফি’ল্ড ফা’য়া’রিং অ’নু’শী’ল’নে দুই সেনা নি’হ’ত

১৭

মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৮

দৌলতপুরে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০

২০
error: Content is protected !!