shomoyerdiganta
১৫ নভেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যাত্রীকে জি”ম্মি করে টাকা লু’টে’র চে’ষ্টা চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ”ত্যা”র অ’ভি’যো’

রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের স্টাফদের বিরুদ্ধে।

রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

নিহত দুজন হলেন –নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার বাসিন্দা মুকুল বসুনিয়া (২৮) এবং শাকিব বসুনিয়া (২২)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা বা একই এলাকার বাসিন্দা।

বাসটিতে থাকা একই এলাকার প্রত্যক্ষদর্শী যাত্রী আতিক বসুনিয়া ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে বলেন, আমার কাছে নগদ টাকা ছিল। বাসের স্টাফরা অন্য সব যাত্রীকে নামিয়ে দিলেও আমাকে নামায়নি। একপর্যায়ে গাড়ির হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে এবং আমার গলায় গামছা প্যাঁচিয়ে ধরে। বিষয়টি দেখে মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত অবস্থা থেকেই তাদের দুজনকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাস ঘটনাটি দেখতে পেয়ে সামনে চিকলী এলাকায় গিয়ে বাসটির পথরোধ করে। এরপর স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটক করে। তা না হলে ওরা আমাকেও মেরে ফেলত।নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তার চাচা আতিকের কাছে নগদ তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে স্টাফরা তাঁর চাচাকে জিম্মি করে। এ সময় মুকুল ও শাকিব প্রতিবাদ করে তাঁকে বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

ঘটানার সত্যতা নিশ্চিত করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। তিনি বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীকে জি”ম্মি করে টাকা লু’টে’র চে’ষ্টা চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হ”ত্যা”র অ’ভি’যো’

১

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

২

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের

৩

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

৪

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

৫

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

৬

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

৭

বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ

৮

শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শিক্ষিকাসহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

৯

ইবি’র ঝাউদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রে’প্তা”র

১০

সুযোগ পেলে গাংনীর ধানখোলা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো,মোটরসাইকেল শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম

১১

কোটি টা’কা চাঁ”দা না পেয়ে ব্রিজ নি’র্মাণ’কা’জে বা’ধা, অ’ভি’যু’ক্ত এমপি

১২

যু’ব’দ’ল থেকে ব’হি’ষ্কা’র এমপিপুত্র মিন্টু, ওসি প্র’ত্যা’হা’র

১৩

এক মাসও টিকল না কোটি টাকার সড়ক, উঠে যাচ্ছে ঢালাই

১৪

আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত

১৫

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

১৬

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

১৭

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

১৮

দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় 

১৯

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান, ৩৫৯ শিক্ষার্থী পুরস্কৃত

২০
error: Content is protected !!