shomoyerdiganta
১২ নভেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা বন্ধের নি’র্দে’শ হাইকোর্টের

সারাদেশে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সেগুলো বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর করা এক আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।

আবেদনকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় ২০২২ সালের ১৩ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ মার্চ, ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের কার্যক্রম সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এদিকে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতের আদেশ সংশোধন করে জিগজ্যাগ প্রযুক্তিতে পরিচালিত ইটভাটাগুলোকে নির্দেশনার বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশে সংশোধনী আনলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা বহাল রাখেন।

পরবর্তী সময়ে ইটভাটার মালিকরা আদেশের বিরুদ্ধে একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরে আপিল বিভাগেও আপিলগুলো খারিজ হয়ে যায়।

সম্প্রতি অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় কার্যক্রম শুরুর চেষ্টা করছেন—এমন তথ্য পেয়ে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আবেদন করে এইচআরপিবি। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে আদালত নতুন করে এ নির্দেশনা দেন।

শুনানিতে আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ২০২২ সালের পর একাধিকবার আদালত নির্দেশনা বাস্তবায়নের কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আংশিক পদক্ষেপের তথ্য দিয়ে প্রতিবেদন দাখিল করেছে। বর্তমানে ইটভাটার মৌসুম শুরু হওয়ায় অবৈধ ভাটাগুলো যাতে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য কার্যকর নির্দেশনা প্রয়োজন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ আদালতকে জানান, অধিদপ্তর এ মামলায় একাধিকবার হলফনামা দাখিল করেছে। তবে জেলা পর্যায়ে অভিযান পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসকদের কাছ থেকে সব সময় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাওয়া যায় না। এ কারণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা নিশ্চিত করার আবেদন জানান তিনি।

অন্যদিকে ইটভাটা মালিক সমিতির পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, জিগজ্যাগ প্রযুক্তিতে স্থাপিত ইটভাটাগুলো আইন মেনেই পরিচালিত হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে এসব ভাটাকে লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে পৃথক একটি রিট আবেদনও করা হয়েছে। ওই মামলার শুনানি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দেশনা না দেওয়ার আবেদন জানান তিনি।

তিনি আরও বলেন, জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি করছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দেখার সিদ্ধান্ত রয়েছে।

শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে আরও ছিলেন অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ

১

সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের

২

সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

৩

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

৪

বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ

৫

মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

৬

বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ

৭

শি’ক্ষা’স’ফ’রের বাস পু’কু’রে প’ড়ে শিক্ষিকাসহ নি”হ”ত ২, আ’হ’ত অ”ন্ত’ত ৩০

৮

ইবি’র ঝাউদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রে’প্তা”র

৯

সুযোগ পেলে গাংনীর ধানখোলা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো,মোটরসাইকেল শোভাযাত্রায় চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম

১০

কোটি টা’কা চাঁ”দা না পেয়ে ব্রিজ নি’র্মাণ’কা’জে বা’ধা, অ’ভি’যু’ক্ত এমপি

১১

যু’ব’দ’ল থেকে ব’হি’ষ্কা’র এমপিপুত্র মিন্টু, ওসি প্র’ত্যা’হা’র

১২

এক মাসও টিকল না কোটি টাকার সড়ক, উঠে যাচ্ছে ঢালাই

১৩

আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত

১৪

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

১৫

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

১৬

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

১৭

দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় 

১৮

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান, ৩৫৯ শিক্ষার্থী পুরস্কৃত

১৯

খোকসায় বেকারির মাইক্রোওভেন বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

২০
error: Content is protected !!