shomoyerdiganta
১১ জুলাই ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অ’নি’য়’মের প্র’তি’বা’দ করায় সাংবাদিককে যু’বদল নে’তা’র হু’ম’কি

সাংবাদিককে যুবদল নেতার হু’ম’কি,’গ্রামে থাকতে গেলে আমার সামনে পড়া লাগব, সামনে পড়লে পরে বু’ঝি’স’

সুনামগঞ্জের মধ্যনগরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকায় অনিয়মের বিরুদ্ধে লিখিত আপত্তি দেওয়ায় এক স্থানীয় সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। হুমকির ওই অডিও রেকর্ড ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শিহাব মিয়া জাতীয় দৈনিক ‘এদিন’ পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে শুক্রবার (১০ জুলাই) বিকেলে মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে অতিবৃষ্টিতে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮৯০ জন কৃষকের একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি প্রকাশের পর থেকেই সচ্ছল ব্যক্তি, অকৃষক ও একই পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত থাকা নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

এর জের ধরে গত রোববার সাংবাদিক শিহাব মিয়া তার নিজ ইউনিয়ন বংশীকুণ্ডা দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডের (রংচী গ্রাম) ২৪ জন অকৃষক ও সচ্ছল ব্যক্তির নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আপত্তি জানান। ওই তালিকায় ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম মিয়ার পরিবারের একাধিক সদস্য ও স্বজনদের নামও অন্তর্ভুক্ত ছিল।

সাংবাদিক শিহাব মিয়ার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ওই বিতর্কিত ২৪ জনের নাম স্থগিত রেখে অবশিষ্ট প্রকৃত কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ শুরু করে। একইসঙ্গে আপত্তিকৃত নামগুলো পুনরায় মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসনের এমন পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার (৯ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে যুবদল নেতা সাদ্দাম মিয়া তার ব্যক্তিগত মুঠোফোন থেকে সাংবাদিক শিহাবকে কল করে স্থানীয় একটি দোকানে ডাকেন এবং তালিকা নিয়ে কেন অভিযোগ করা হয়েছে তার কৈফিয়ত চান। শিহাব ওই মুহূর্তে দোকানে যেতে অপারগতা জানালে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে বলেন, ‘তোমার যদি এই গ্রামে থাকা লাগে, তবে এটা শেষ করা লাগবে। না হয় তোমার ঝামেলা হবে।’

ফোনালাপে তিনি আরও বলেন, ‘গ্রামে থাকতে গেলে আমার সামনে পড়া লাগব। সামনে পড়লে পরে বুঝিস।’

সংবাদকর্মী শিহাব মিয়া বলেন, তালিকায় সাদ্দামের পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে, যারা আদতে ক্ষতিগ্রস্ত নন। এই অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে আপত্তি তোলায় তিনি আমাকে হুমকি দিয়েছেন। ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সঠিকভাবে তালিকা যাচাই-বাছাই করা হলেই সত্য প্রমাণিত হবে।

তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা সাদ্দাম মিয়া বলেন, আমি এলাকার ১০ জনের পক্ষ থেকে তাকে ফোন দিয়েছিলাম। রাজনৈতিক ক্ষমতাবলে কোনো হুমকি দিইনি। সম্পর্কে সে আমার ভাতিজা হয়, তাই আবেগের বশে কিছু কথা বলেছি। সে বিষয়টিকে এতদূর নিয়ে যাবে তা বুঝতে পারিনি।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। ছড়িয়ে পড়া অডিও রেকর্ড ও জিডির বিষয়বস্তু আমলে নিয়ে তদন্তপূর্বক দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ’নি’য়’মের প্র’তি’বা’দ করায় সাংবাদিককে যু’বদল নে’তা’র হু’ম’কি

সীতাকুণ্ডে প্রাইভেটকার দুর্ঘটনায় যুবক নিহত

“‌পেশাজী‌বি সংগঠন উপ-সহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (প‌রিবা‌র প‌রিকল্পনা বিভাগ) কু‌ষ্টিয়া জেলা শাখার নতুন ক‌মি‌টি গ’ঠন”

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’টনার শি’কার ব্যক্তির বি’চ্ছিন্ন পা গা’য়েব

সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অভিযোগ

শ্রীপুরে কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০,গুরুতর ৭ জন ময়মনসিংহ মেডিকেলে

ভেনেজুয়েলায় ভূ’মিক’ম্পে প্রা’ণহা’নি ৩ হা’জার ছা’ড়াল

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

মে’য়েকে তু’লে নিয়ে বি’য়ে, হু’ম’কি-অ’প’মা’নে বাবার আ’ত্ম’হ’ত্যা’র অ’ভি’যো’গ

সরকারি অ’নু’ষ্ঠা’নে’র ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্য’ব’হা’র করা যা’বে না

১০

সা’লি’শ বৈ’ঠ’কে বৃদ্ধকে গু”লি

১১

সুপেয় পানির সংকট নিরসনে রামপালে ২১৫টি পানির ট্যাংকি বিতরণ করেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম 

১২

নে’শা ছাড়তে কা’রাদ’ণ্ডে’র দা’বি নিয়ে তিন দ’ফায় ইউএনওর কার্যালয়ে মা’দ’কা’স’ক্ত ব্য’ক্তি

১৩

শিক্ষকদের ভো’টে দাঁ’ড়া’নোর আ’গে চাকরি ছা’ড়’তে হবে: শিক্ষামন্ত্রী 

১৪

গাংনীতে ক’ক’টে’ল স’দৃ’শ ব’স্তু ও চি’র’কুট উ’দ্ধা’র 

১৫

মেহেরপুরে ৩টি গাঁ’জা’র গাছসহ আ’ট’ক-১

১৬

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনেই চলছে চিকিৎসা, ঝুঁকিতে রোগী ও ডাক্তার 

১৭

সরকারি পুকুর ভ’রা’ট করে ভবন নি’র্মা’ণে’র অ’ভি’যো’গ 

১৮

বা’স’চা’পা’য় স্কু’লশি’ক্ষা’র্থী নি”হ”ত, বাবা আ’হ’ত

১৯

নতুন অর্থবছরের বাজেট পাস আজ, ১ জুলাই থেকে কার্যকর

২০
error: Content is protected !!