shomoyerdiganta
২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়, দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- মোঃ- হারুন অর রশীদ 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নম্বর আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আশাবাদী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আসাদুজ্জামান (আসাদ মোল্লা) ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি খেটে খাওয়া মেহনতি মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।গণসংযোগকালে হাজী আসাদুজ্জামান আসাদ মোল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন। তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও গণসংযোগে অংশ নেন।এ সময় তিনি বলেন, “আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাদের বর্তমান এমপি মহোদয় যাকে মনোনয়ন দেবেন, আমাদের সবাইকে তার হয়ে কাজ করতে হবে। যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আপনারা আমার হয়ে কাজ করবেন। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে তার হয়েই কাজ করবেন।”তিনি আরও বলেন, “বিএনপি থেকে যেই মনোনয়ন পাক না কেন, আমরা সবাই দলীয় প্রার্থীর হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নয়, দলের সিদ্ধান্তকে সম্মান করেই আমাদের এগিয়ে যেতে হবে।”হাজী আসাদুজ্জামান আসাদ মোল্লা বলেন, আড়িয়া ইউনিয়নের প্রতিটি গ্রাম ও মহল্লার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনতে এবং তাদের পাশে থাকতে তিনি নিয়মিতভাবে এলাকায় সময় দিচ্ছেন। ভবিষ্যতেও মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।গণসংযোগের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় বাড়তে শুরু করেছে। এরই অংশ হিসেবে হাজী আসাদুজ্জামান আসাদ মোল্লার বিভিন্ন গ্রাম ও মহল্লায় সরাসরি গিয়ে মানুষের সঙ্গে কথা বলা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।তবে হাজী আসাদুজ্জামান আসাদ মোল্লা তার বক্তব্যে দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। দলের ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কথা শোনেন।হাজী আসাদুজ্জামান আসাদ মোল্লার এই ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে আড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ আরও বিস্তৃত হচ্ছে বলে তার অনুসারীরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়, দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে আসাদ মোল্লা: আড়িয়ায় বর্নাঢ্য মোটরসাইকেল শোডাউন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মাইক্রোবাসের ধা’ক্কা’য় কৃষক নি’হ’ত

ইবি তে ফুটবল টুর্নামেন্টকে কে’ন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ৫

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নি’হ’ত ১

ট্রাইব্যুনালে ৭ আ’সা’মির মৃ”ত্যুদ’ণ্ডে’র পর সুপ্রিম কোর্টের সামনে ক’ক’টে’ল বি’স্ফো’রণ

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ জন নারীকে দেওয়া হলো সেলাই মেশিন 

ভেড়ামারায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

ইবি’র বিত্তিপাড়া থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল সহ আটক ০১

অ’প’রাধ’জ’গৎ ৯ গ্যাং’য়ে’র নিয়’ন্ত্র’ণে! আট মাসে অন্তত ৫৮টি হ”ত্যা’কা’ণ্ড

১০

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

১১

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

১২

রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন

১৩

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

এআইয়ের জাদুতে আশির দশকে, ফিরছেন নেটিজেনরা

১৫

কক্সবাজারে ৫৪ হা’জা’র ই’য়া’বা’সহ এপিবিএন সদস্য গ্রে’প্তার

১৬

চট্টগ্রামে ফি’ল্ড ফা’য়া’রিং অ’নু’শী’ল’নে দুই সেনা নি’হ’ত

১৭

মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৮

দৌলতপুরে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০

২০
error: Content is protected !!