shomoyerdiganta
১ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইবি’র হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশু কন্যার মৃত্যু 

ইবি’র হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশু কন্যার মৃত্যু 

তিতাস আহম্মেদ 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাদিয়া (৭) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে হাতিয়া বাজারপাড়া টাওয়ারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সাদিয়া হাতিয়া গ্রামের রফিকুল ইসলামের ছোট মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল কনিষ্ঠ।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ৩:৩০মিনিটের দিকে শিশু সাদিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঝাউদিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে এবং মারাত্মকভাবে আহত ও রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে অটোরিকশাচালক ও স্থানীয় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দূর্ঘটনার বিষয় পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়াকে ধাক্কা দিয়ে ঘাতক অটোটা দ্রুত স্থান ত্যাগ করেন।দূর থেকে দেখা পথচারিরা জানান,শিশুটিকে দাঁড়িয়ে থাকতে দেখি, ব্যাটারি চালিত অটো গাড়িটি খুব কাছাকাছি আসা মাত্রই শিশুটি পারাপার হওয়ার চেষ্টা করেন,চালকটি গাড়ি থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু খুব কম দূরত্বের মধ্যে শিশুটি রাস্তা পার হওয়ার চেষ্টা করায় ব্রেক করার আগেই ধাক্কা লেগে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আরব আলী মুঠোফোনে দৈনিক সময়ের দিগন্তকে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহ পরিদর্শন করেছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তিনি আরও জানান, নিহতের পরিবার কোনো আইনি ঝামেলায় জড়াতে চাচ্ছে না এবং এ বিষয়ে কোনো মামলা করবে না বলে জানিয়েছে।পরবর্তী আরও কোন তথ্য পেলে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবি’র হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশু কন্যার মৃত্যু 

১

দুর্গাপূজায় সরকারি ছু’টি বা’ড়ল

২

শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো অ’জ্ঞা’ত যুবকের মর’দে’হ

৩

বাড়ির দ’খ’লে’র আ’সা’মি ধরতে গিয়ে পুলিশের গু’লি’তে গু’লি’বি’দ্ধ ২, গ্রে’প্তা’র ৪

৪

চুয়াডাঙ্গায় পরিবহন ধ’র্ম’ঘ’ট প্র’ত্যা’হা’র

৫

আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়, দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

৬

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে আসাদ মোল্লা: আড়িয়ায় বর্নাঢ্য মোটরসাইকেল শোডাউন

৭

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মাইক্রোবাসের ধা’ক্কা’য় কৃষক নি’হ’ত

৮

ইবি তে ফুটবল টুর্নামেন্টকে কে’ন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ৫

৯

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নি’হ’ত ১

১০

ট্রাইব্যুনালে ৭ আ’সা’মির মৃ”ত্যুদ’ণ্ডে’র পর সুপ্রিম কোর্টের সামনে ক’ক’টে’ল বি’স্ফো’রণ

১১

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ জন নারীকে দেওয়া হলো সেলাই মেশিন 

১২

ভেড়ামারায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

১৩

ইবি’র বিত্তিপাড়া থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল সহ আটক ০১

১৪

অ’প’রাধ’জ’গৎ ৯ গ্যাং’য়ে’র নিয়’ন্ত্র’ণে! আট মাসে অন্তত ৫৮টি হ”ত্যা’কা’ণ্ড

১৫

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

১৬

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

১৭

রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

এআইয়ের জাদুতে আশির দশকে, ফিরছেন নেটিজেনরা

২০
error: Content is protected !!