shomoyerdiganta
২৩ জুলাই ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায়, তিনি এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। সেখানে হোটেলের রিসেপশনে থাকা প্রতিনিধির সঙ্গে করমর্দন শেষে তারা ভেতরের দিকে যান এবং লবিতে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তবে ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়ম আক্তার কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত সোমবার রাতেও গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। ওই ঘটনায় লিখিত এক বিবৃতিতে তিনি দাবি করেছিলেন যে, ভিডিওর নারীটি তার দ্বিতীয় স্ত্রী। তিনি আরও জানিয়েছিলেন যে, গত ১৩ জুলাই তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং গাড়িচালককে সঙ্গে নিয়ে তিনি দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়েও গিয়েছিলেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো প্রকাশ ও তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে বুধবার দলীয় ব্যবস্থা গ্রহণ করে জামায়াতে ইসলামী। রাজধানীর মিন্টো রোডে দলের শীর্ষ নেতৃত্বের এক সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

সর্বশেষ বৃহস্পতিবার নতুন ভিডিওটি প্রকাশ পাওয়ার পর সাবেক এই সংসদ সদস্যকে নিয়ে নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। তবে নতুন প্রকাশিত ভিডিওর বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য না থাকায় বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দিল্লির আ’ন্দো’ল’নে পুলিশের ভূ’মি’কা নিয়ে প্র’শংসা করলেন কঙ্গনা

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

পৌরসভা থেকে উধাও ৫ সরকারি গাড়ি

ঝিনাইদহের গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবীতে মানববন্ধন

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

ভেড়ামারা মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহের শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের আহ্বান

কুষ্টিয়ায় বেড়েছে মরিচের চাষ, পাইকারি বাজারে ভালো দাম থাকায় খুশি কৃষক, অসন্তোষ ভোক্তাদের

১০

মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে 

১১

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১২

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

১৩

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

১৪

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

১৫

প্রশাসন ও রাজনৈতিক দ’লের নে’তাদের ভা’গ’বা’টোয়ারায় কুষ্টিয়ায় বালি অ’প*স’রনের নামে চলছে কৃষি জমির মাটি লু’টপা’ট

১৬

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৭

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

১৮

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ 

১৯

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

২০
error: Content is protected !!