shomoyerdiganta
২১ জুন ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে প্রধান শিক্ষক আব্দুল আজিজকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

কোটচাঁদপুরে প্রধান শিক্ষক আব্দুল আজিজকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
সালাম হোসেন, ঝিনাইদহ।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ দীর্ঘ ৩৭ বছরের গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন। এ উপলক্ষে শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে সংবর্ধনা ও রাজকীয় বিদায় জানানো হয়। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে সিঙ্গীয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ে আনা হয়। পরে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ গোলাম রসুল শেখ। তিনি বলেন, মোঃ আব্দুল আজিজ শুধু একজন শিক্ষক নন, তিনি একটি প্রতিষ্ঠান। তাঁর সততা, নিষ্ঠা ও পরিশ্রমে বিদ্যালয়টি এ অঞ্চলে শিক্ষার অন্যতম আলোকবর্তিকায় পরিণত হয়েছে।বিশেষ অতিথি ৪ নম্বর বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফ আলী বলেন,একজন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি ছিলেন আব্দুল আজিজ স্যার। তিনি দীর্ঘদিন ধরে হাজারো শিক্ষার্থীকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন। সভাপতির বক্তব্যে বর্তমান প্রধান শিক্ষক মোঃ মশিয়ার রহমান বলেন, আব্দুল আজিজ স্যার আমাদের অভিভাবক ছিলেন। তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও আদর্শ আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ শাহাজাহান আলী, বলুহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।অনুষ্ঠানের শেষ পর্বে ফুলের মালা ও শুভেচ্ছায় সিক্ত করে তাঁকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তুলে দেওয়া হয়। বাদ্যযন্ত্রের সুর ও আনন্দ-অশ্রুর আবহে রাজকীয় আয়োজনে তিনি নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উ’ল্টে চালক নি’হ’ত 

গাংনীতে গাঁ’জা’সহ দুই যুবক আ’ট’ক

ভেড়ামারায় শিক্ষকের আচারণ ও শিক্ষার ব্যাকারণ শীর্ষক প্যানেল আলোচনা

মিরপুরে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসনে আশার আলো

কোটচাঁদপুরে প্রধান শিক্ষক আব্দুল আজিজকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

ঝিনাইদহে আ’ও’য়া’মীলী’গ – বি’এনপি স’মর্থকদের সং’ঘ’র্ষ, আ’হ’ত ১৬

এক কিলোমিটার স’ড়’কে ভু’গ’ছে ১৫ গ্ৰামের মানুষ 

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দা’বি’তে মা’ন’ববন্ধন

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অ’ভি’যা’ন, বাইরে বি’ক্ষো’ভ

ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল ভক্তদের র‍্যালি

১০

পুলিশের পো’শা’কের রং পরিবর্তন করে প্র’জ্ঞা’পন

১১

চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝু’ল’ন্ত ম”র”দে”হ উ”দ্ধা”র

১২

কুষ্টিয়াসহ ৬টি বন্ধ চিনিকল চালুর দাবি, না মানলে ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও

১৩

চুয়াডাঙ্গায় অ’র’ক্ষি’ত রেল ক্রসিংয়ে ট্রেনে কা”টা প’ড়ে নি”হ”ত ২

১৪

জীবন বাঁ’চা’তে মসজিদে গিয়েও শে’ষর’ক্ষা হলোনা এক না’রীর

১৫

দৌলতপুরে ছা’দ থেকে প’ড়ে শি”শু:র মৃ”ত্যু

১৬

যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করার লক্ষ্যে ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

১৭

ওসির বি’রু’দ্ধে ম’দ খে’য়ে গা’লি’গা’লা’জ ও অ’শ্লী’ল অ’ঙ্গভ’ঙ্গি দেখানোর অ’ভি’যো’গ 

১৮

টার্মিনালের মূল সড়কে ক’ক’টে’ল বি’স্ফো’র’ণ, আ’ট’ক ৩

১৯

ঝিনাইদহে ১০ কোটি টাকার অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন

২০
error: Content is protected !!