shomoyerdiganta
২০ অগাস্ট ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁ’দা তোলা নিয়ে দুই শ্রমিক সং’গঠ’নের দ্ব’ন্দ্বে বাস-ট্রাক চলাচল ব’ন্ধ

চাঁ’দা তোলা নিয়ে দুই শ্রমিক সং’গঠ’নের দ্ব’ন্দ্বে বাস-ট্রাক চলাচল ব’ন্ধ

চাঁদা আদায় ও শ্রমিক মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে একটি সংগঠনের সদস্যরা কর্মবিরতি ও সড়কে পিকেটিং শুরু করলে জেলাজুড়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে।

জানা যায়,জেলায় বাস থেকে শ্রমিক কল্যাণের নামে চাঁদা তোলা নিয়ে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ এবং ‘জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীরা এক বাস শ্রমিককে মারধর করে।

গত বুধবার রাতে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষ বৈঠকে বসলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতির ডাক দেয় এবং শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করে যানবাহন চলাচলে বাধা দেয়।

দীর্ঘদিন ধরেই ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ নামে একটি সংগঠন সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা তুলছে। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন বলে জানিয়েছেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত জানান, তাদের সংগঠন নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। কিন্তু জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেয়ার অনুমতি ওই সংগঠনের নেই। এসব বিষয় নিয়ে দুই সংগঠনের মধ্যে ৬ বার বৈঠক হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।

দুই সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে। এক ঘণ্টার বেশি সময় ধরেই আলোচনার পর দুই পক্ষের অনড় অবস্থানের জন্য সমঝোতা করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বৈঠকে সমঝোতা না হলেও সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে নিষেধ করা হয়েছে দুই সংগঠনের নেতাদের বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক।

পূর্বঘোষণা ছাড়া হঠাৎ বাস ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে না পেরে টার্মিনালগুলোতে শত শত মানুষকে চরম বিপাকে পড়তে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁ’দা তোলা নিয়ে দুই শ্রমিক সং’গঠ’নের দ্ব’ন্দ্বে বাস-ট্রাক চলাচল ব’ন্ধ

বাস-ট্রাকের মু’খোমুখি সং’ঘ’র্ষে নারীসহ নি’হ’ত ৩, আ’হ’ত ২০

নারীদের নি’রা’প’দ যাতায়াতে চালু ম’হি’লা বাস সা’র্ভিস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অ’নুপ’স্থি’ত, শি’শু শি’ক্ষার্থী’দের বি’ক্ষো’ভ

ফেনীতে ফ্যামিলি কার্ড শুমারির দায়ি’ত্ব পেলেন নি’ষিদ্ধ ছাত্রলীগ নে’তা

বিমানবন্দরে সি’গা’রে’টের বড় চালান জ’ব্দ

বি’এনপিতে যোগ দিলেন আ.লী’গ স’ম’র্থিত ১১ ইউপি সদস্য

সৌর বিদ্যুতে চার্জ হবে ব্যাটারি রিকশা, করতে হবে রে’জি’ষ্ট্রেশন

ভেড়ামারায় এস‌এসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান 

ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় মৎস্য প’ক্ষ-২৬ এর শুভ উ’দ্বো’ধন 

১০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নে’তা

১১

মহিলা মাদ্রাসায় বো’মা বি’স্ফো’রণ, চার শিক্ষার্থী আ’হ’ত

১২

রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

১৪

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

১৫

থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র

১৬

হাসপাতালে ই’য়াবা ও মা’দ’ক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আ’ট’ক

১৭

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৮

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

১৯

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

২০
error: Content is protected !!