shomoyerdiganta
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

দৌলতপুরে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

সাইফুল ইসলাম, দৌলতপুর প্রতিনিধি।।

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে ৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিচপাড়া ও মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান দু’টি চালায় ৪৭ বিজিবির টহল দল।বিজিবি জানিয়েছে, বিওপির নিচপাড়া মাঠে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে ৭৫ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।পরে মোহাম্মদপুর মাঠ থেকে আরও ১০ বোতল মদ ও এক হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। দু’টি অভিযানে মোট ৮৫ বোতল মদ ও ২ হাজার ৫০০ পিস ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার সিজার মূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০

হাসপাতালে খা’বা’র সরবরাহে অ’নি’য়’মের অ’ভি’যো’গ

ময়লা বাণিজ্যের নি’য়’ন্ত্র’ণ নিতে হা’ম’লা–ভা’ঙ’চু’র! 

ব্যাগ ধরে টা’ন ছি’ন’তা’ইকা’রী’র, রিকশা থেকে পড়ে প্র’ধান শিক্ষিকার মৃ”ত্যু

গাংনীর বামন্দীতে সোহাগ পিভিসি সল্যুশনসের শুভ উদ্বোধন

দৌলতপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেনের ইন্তেকাল

লোডশেডিংয়ে দিশাহারা প্রান্তিক পোলট্রি খামারিরা

ঝিনাইদহে ঘাস কা’টা’র বৈদ্যুতিক মেশিনে বি’দ্যু’ৎ’স্পৃ’ষ্টে স্বামী-স্ত্রীর ম’র্মা’ন্তিক মৃ”ত্যু

দৌলতপুর সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

১০

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

১১

ঝিনাইদহে ফুলবাড়ী দিবসে ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি

১২

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পেশাজীবী পরিষদের মিলাদ মাহফিল

১৩

মেহেরপুরে যুবকের ধারালো অস্ত্রের কোপে তরুণীর হাত বিচ্ছিন্ন, অভিযুক্ত সায়ন আটক

১৪

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

১৫

ফেসবুকে ফাঁদ পেতে অনলাইন জুয়া, ‘সুপার এজেন্ট’ গ্রে’প্তার

১৬

ফেসবুকে ফাঁদ পেতে অনলাইন জুয়া, ‘সুপার এজেন্ট’ গ্রে’প্তার

১৭

সড়ক দু’র্ঘটনায় প্রা’ন গেল গৃহবধূর

১৮

খোয়াই নদের বাঁধ প’রি’দ’র্শ’নে পানিসম্পদ প্রতিমন্ত্রী, ১৫ দিনের মধ্যে কাজ শে’ষে’র নি’র্দে’শ

১৯

ছাত্রদলের সং’ঘ’র্ষে ব’ন্ধ বিশ্ববিদ্যালয়ের ‘প’কেট গে’ট’, দেয়াল টপকে যাতায়াত করছে শিক্ষার্থীরা

২০
error: Content is protected !!