
বাগেরহাটে ছয় বছরের শি’শু ধ’র্ষ’ণে’র শি’কা’র
এ এইচ নান্টু,
বাগেরহাটের চিতলমারীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পরিমল ভক্ত (৪৬) নামের একব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করার পর পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
মামলার বিবরণে জানাযায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে রোববার (৭ জুন) দুপুরে প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠীকে ডাকতে যায়। এ সময় পরিমল ভক্ত তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন।
ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত পরিমল মন্ডল উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি- অপারেশন) দায়িত্বে থাকা রোকেয়া খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন