shomoyerdiganta
৭ জুন ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান ও সচেতনতা র‍্যালি

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান ও সচেতনতা র‍্যালি

রাসেল আহমেদ। 

সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি’ -এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে র‌্যালি ও পরিচ্ছন্নতা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ভেড়ামারা পৌরসভার উদ্যোগে র‌্যালি ও পরিচ্ছন্নতা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা প্রচার অভিযানে, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিরুল আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার, উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম-সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিরুল আরাফাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে নিয়মিত নজর দিতে হবে।

আসুন, নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত ভেড়ামারা গড়ে তুলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান ও সচেতনতা র‍্যালি

বন্ধুর ছু’রি’কা’ঘা’তে ব’ন্ধু নি”হ”ত

মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময় জানালেন স্ক্যালোনি, বাকিদের খবর কী

বিদ্যুৎ খাতে সরকারকে ৪১ হাজার কো’টি টা’কা ভ’র্তুকি দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী

গোবিন্দগঞ্জে ঝুলন্ত যুবকের মরাদেহ উদ্ধার

রাজধানীর মহাখালীতে বাস উ’ল্টে হেলপার নি হ ত, আ”হ”ত ২

পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার।

মাইকিং করে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা-কর্মীরা

আইপিএলের চূড়ান্ত নিলামে জায়গা পেলেন ৩৫০ জন

উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের

১০

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: নজরুল

১১

ইতিহাস গড়ে কত টাকা পেল মেসিরা

১২

রাবির এক আসনের বিপরীতে লড়বেন ৬৮ ভর্তিচ্ছু

১৩

প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

১৪

এবার আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

১৫

ট্রেনের ভাড়া বাড়ল, কোন রুটে কত?

১৬

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

১৭
error: Content is protected !!