shomoyerdiganta
৯ জুন ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুর পোড়াদহ থেকে অ’প’হৃ’ত ৩ শি’শু ঢাকায় উ’দ্ধা’র, না’রীসহ গ্রে’ফ’তার ২

মিরপুর পোড়াদহ থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

আশিক আলী, মিরপুর।।

কুষ্টিয়ার মিরপুর পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহরণের শিকার তিন শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া শিশুরা হলো- মিরপুর উপজেলার উত্তর কাটদহ এলাকার সুমনের ছেলে ছিফাত (১০) হাসেমের ছেলে রাজ (১০) এবং একই এলাকার বেলাল হোসেনের ছেলে মোমিন (৯)।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির খান জানান, গত ২৭ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে পোড়াদহ রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে সিফাত, মোমিন ও রাজ নামের তিন শিশুকে কৌশলে অপহরণ করা হয়।

পরে অপহরণকারীরা মহানন্দা লোকাল ট্রেনে করে তিন শিশুকে প্রথমে যশোরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তী সময়ে নেওয়া হয় ঢাকায়।

এ ঘটনায় ভুক্তভোগী সিফাতের মা মোছা. শেফালী আক্তার গত ৬ জুন রাতে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

তারা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুর এলাকার টুটুলের স্ত্রী ফতে আক্তার (৩৫) ও হৃদয়ের স্ত্রী শাহানাজ বেগম (৪০)।

রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তিন শিশুকে অপহরণ করার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করা হয়।

উদ্ধার করা শিশুদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বা’তি’ল হচ্ছে সরকারি চাকরিজীবীদের বি’শে’ষ সু’বি’ধা!

চার্জে থাকা মোবাইল ফোন বি”স্ফো’র’ণে যুবকের মৃ ত্যু

দিনভর পু’শইন-পু’শব্যাক না’ট’কী’য়তা, রাতে এক শি’শু’কে ফে’রত নি’ল বিজিবি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চার জন আহত

মিরপুরে চো’র চ’ক্রে’র স’ক্রিয় ৪ স’দস্য গ্রে’ফ’তা’র

বাগেরহাটের রামপালে ৫ বছরে ২৫ কো’টি বৃক্ষ রোপনের উ’দ্বো’ধ’ন

মিরপুর উপজেলা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অ’প’হ’র’ণ নয় আ’ত্ম’গো’পনে সেই শিবির নে’তা, উ’দ্ধা’রের পর থা’নায় ধ’র্ষ’ন মা’ম’লা 

মিরপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হকের প্রথম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামপাল থেকে অ’স্ত্র’স’হ সুন্দরবনে দস‍্যুদের অ’স্ত্র স’র’বরা’হকারী সবুর গ্রে’ফ’তা’র 

১০

শী’র্ষ স’ন্ত্রা’সী ‘কা’ইল্যা পলাশ’ গু’লি’বি’দ্ধ

১১

অ’পরাধ নি’য়ন্ত্রণে ভেড়ামারার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুলিশ সুপার

১২

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৬ পরিদর্শনে ভেড়ামারা কলেজের অধ্যক্ষ

১৩

বাগেরহাটের রামপালে বিএনপি’র নে’তৃবৃ’ন্দ’দের নামে মি’থ্যা মা’ম’লা প্র’ত্যা’হারের দা’বি’তে বি’ক্ষো’ভ 

১৪

দোকানপাট-শপিংমল খো’লা রা’খা নিয়ে নতুন সি’দ্ধা’ন্ত

১৫

আ’ধি’প’ত্য বি’স্তা’র’কে কে’ন্দ্র বিএনপি-জামায়াতের ধা’ও’য়া-পা’ল্টা ধা’ওয়া, ক’ক’টে’ল বি’স্ফো’র’ণ

১৬

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান,থাকছে যেসব চমক

১৭

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি 

১৮

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই যুক্ত হলে সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

পুলিশের এসআইকে ছু’রি’কা’ঘাত করে মা’ম’লা’র নথিপত্র ছি’ন’তাই

২০
error: Content is protected !!