shomoyerdiganta
২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ভোরের পাখি একাদশের জয়

ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ভোরের পাখি একাদশের জয়

তিতাস আহম্মেদ

বৃষ্টি কাদা পানিকে পুরোপুরি উপেক্ষা করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টান টান উত্তেজনাকর ফাইনাল ম্যাচে শৈলগাড়ী নব দিগন্ত ক্রিয়া সংঘ ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভোরের পাখি ফুটবল একাদশ।

গত শনিবার (১ আগস্ট) বিকেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে মহিষাডাঙ্গা ইটভাটা প্রাঙ্গণে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। উৎসাহিত দর্শকের উপস্থিতিতে খেলার মাঠটি একখণ্ড জনসমুদ্রে পরিণত হয়।

উক্ত অনুষ্ঠানটিতে আলমগীর হোসেন আলম মন্ডলের(সভাপতি ৪নং ওয়ার্ড বিএনপি উজানগ্রাম ইউনিয়ন) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব।

ফাইনাল ম্যাচে মাঠে নামার পর থেকেই দুই দলের খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচটি দর্শকদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি করে। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ভোরের পাখি ফুটবল একাদশ ৪-২ গোলে শৈলগাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ের উল্লাসে মাতে।

খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের এই আয়োজন এলাকার ক্রীড়াপ্রেমীদের মাঝে এক আনন্দঘন উৎসবের আমেজ তৈরি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ভোরের পাখি একাদশের জয়

দুদকের শীর্ষ পদের জন্য সচিবালয়ে দৌড়ঝাঁপ

ইবি’র ঝাউদিয়া এলাকায় অস্ত্র কিনতে এসে আটক ২

নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত অ’ন্তত ১

যশোরে জামায়াত এমপির মেয়ের মা’রধ’রের অ’ভি’যোগে বাড়ি ভা’ঙ’চু’র,মহাসড়ক অ’ব’রো’ধ

শিক্ষকের রিলস নিয়ে ‘অ’পপ্র’চার’: নারীদের স্বা’ধীন’তা সং’কুচিত করার চেষ্টা, বলছেন না’রী অ’ধি’কারক’র্মী’রা

শাপলা চত্বর হ’ত্যাকা’ণ্ড মা’ম’লা শে’খ হা’সিনা-আজিজ-বেনজীরসহ প’লা’তকদের বি’রু’দ্ধে গ্রে’ফতারি প’রোয়ানা

মিরপুরে দু’র্বৃত্তের গু’লি’তে যুবদল ক’র্মী নি’হ’ত, গু’লি’বি’দ্ধ ২

মতিঝিলে পেট্রোল বো’মা নি’ক্ষে’প

দৌলতপুরে র’ক্তা’ক্ত অবস্থায় মিললো চা বিক্রেতার লা”শ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১১

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১২

দিল্লির আ’ন্দো’ল’নে পুলিশের ভূ’মি’কা নিয়ে প্র’শংসা করলেন কঙ্গনা

১৩

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৪

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

১৫

পৌরসভা থেকে উধাও ৫ সরকারি গাড়ি

১৬

ঝিনাইদহের গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবীতে মানববন্ধন

১৭

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

১৮

ভেড়ামারা মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

ঝিনাইদহের শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের আহ্বান

২০
error: Content is protected !!