
কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ
রাসেল আহমেদ স্টাফ রিপোর্টার
ভেড়ামারা :: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকা পাড়ায় পদ্মা নদীতে ডুবে গতকাল বুধবার বিকালে (৫ আগষ্ট) আশিক শেখের কন্যা নুরীয়া (৭) পদ্মা নদীতে নিখোঁজ হয়। নুরীয়ার বাড়ী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামে।
স্থানীয় সাংবাদিক মামুন আল-ফারুক জানান, নুরিয়ার নানার বাড়ি বেড়াতে গিয়ে পদ্মার নদীর ভাঙ্গন দেখতে যায় এবং নদীর তীরে যেখানে দাঁড়িয়ে নদী ভাঙ্গন দেখছিল সেখান থেকেই পুরো মাটি ভেঙ্গে নদী গর্ভে চলে যায়, সেই সাথে নুরীয়াও নদীর মধ্যে পড়ে যাই এবং ওখানেই সে নিখোঁজ হয়।
এই রিপোর্ট লেখা কালে নুরিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি।
ভেড়ামারা ফায়ার সার্ভিস এর অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, খুলনা থেকে ডুবুরি দল এখনো পৌছাইনি। উনারা আসলে আমরা আবার উদ্ধার অভিযানে নামবো।
মন্তব্য করুন