shomoyerdiganta
১৩ জুলাই ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আশিক আলী, মিরপুর।। 

 বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি এ্যাড. আতিকুর রহমান বলেছেন, প্রচলিত শ্রম আইন শ্রমিকদের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সরকার আসছে যাচ্ছে কিন্তু শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছেনা। একমাত্র ইসলামী শ্রমনীতিই মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে পারে। শ্রমিকদের ন্যায্য অধিকার সম্মানজনক মজুরি এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আমাদের এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা হবে।কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শহরের মোল্লাতেঘরিয়া হাজী শরীতুল্লাহ এতিমখানায় বিকাল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার ৬ উপজেলা ও শহরের কর্মীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখা সভাপতি এস এম মহসীন আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান। সম্মেলনে কেন্দ্রিয় সভাপতি এ্যাড. আতিকুর রহমান আরোও বলেন,‘দেশ স্বাধীন হওয়ার পর আমরা প্রায় ৫৫ বছর পার করছি। এদেশে যখন যারা ক্ষমতায় আসেন, তারা শ্রমিকদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু বাস্তবে বিগত ৫৫ বছরে বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোনো সরকারকে আন্তরিক পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকার আসে, সরকার যায়, বাজেট আসে-যায়। অথচ শ্রমিকদের ভাগ্যের চাকা কখনো ঘোরে না।তিনি শোষণমুক্ত সমাজ ও ইনসাফের রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে মাঠে-ময়দানে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন। বিশেষ বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান।শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি খায়রুল ইসলাম এর পরিচালনায় আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমীর কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, শ্রমিককল্যাণ ফেডারেশনের সাবেক কুষ্টিয়া জেলা সভাপতি অধ্যাপক ফরহাদ হোসাইন, জামায়াতের সাবেক কুষ্টিয়া জেলা আমীর হাফেজ রফিক উদ্দিন, শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, হাসান রুহানী সুমন, হাজী মমতাজ আলী, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুকুল, অফিস সম্পাদক আলতাফ হোসেন আলকা, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, প্রকাশনা সম্পাদক শফিউদ্দিন, কুষ্টিয়া শহর সভাপতি লাকনুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসাইন, কুষ্টিয়া সদর উপজেলা সভাপতি আজমুল ইসলাম, মিরপুর উপজেল সভাপতি আব্দুল আলিম রানা, কুমারখালী উপজেলা সভাপতি ফারুক হোসাইন, খোকসা উপজেলা সভাপতি মোজাফফর রহমান, দৌলতপুর উপজেলা সভাপতি আহসান হাবীব, ইবি থানা বিল্লাল হোসাইন, ভেড়ামারা উপজেলা সভাপতি শফিকুল আজম, ইন্ডাস্ট্রিয়াল থানা শাখার সভাপতি শাহাবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

প্রশাসন ও রাজনৈতিক দ’লের নে’তাদের ভা’গ’বা’টোয়ারায় কুষ্টিয়ায় বালি অ’প*স’রনের নামে চলছে কৃষি জমির মাটি লু’টপা’ট

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ 

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

১০

পানিবন্দি লাখো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

১১

অ’নি’য়’মের প্র’তি’বা’দ করায় সাংবাদিককে যু’বদল নে’তা’র হু’ম’কি

১২

সীতাকুণ্ডে প্রাইভেটকার দুর্ঘটনায় যুবক নিহত

১৩

“‌পেশাজী‌বি সংগঠন উপ-সহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (প‌রিবা‌র প‌রিকল্পনা বিভাগ) কু‌ষ্টিয়া জেলা শাখার নতুন ক‌মি‌টি গ’ঠন”

১৪

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’টনার শি’কার ব্যক্তির বি’চ্ছিন্ন পা গা’য়েব

১৫

সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অভিযোগ

১৬

শ্রীপুরে কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০,গুরুতর ৭ জন ময়মনসিংহ মেডিকেলে

১৭

ভেনেজুয়েলায় ভূ’মিক’ম্পে প্রা’ণহা’নি ৩ হা’জার ছা’ড়াল

১৮

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৯

মে’য়েকে তু’লে নিয়ে বি’য়ে, হু’ম’কি-অ’প’মা’নে বাবার আ’ত্ম’হ’ত্যা’র অ’ভি’যো’গ

২০
error: Content is protected !!